শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০২১, ০৪:৫৪ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ০৯:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় মৃত্যু নামলো দুইয়ে, শনাক্তের হার ১.০৮

মিনহাজুল আবেদীন: [২] এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৭০ জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জনে।

[৩] সোমবার (০১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৪] বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জন।

[৫] গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৬০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৭৩৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৮ শতাংশ।

[৬] এ পর্যন্ত মোট ১ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ১৪ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

[৭] গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে নারী ৪ জন, কোনো পুরুষ মারা যাননি। এর মধ্যে শুধু ঢাকাতেই ২ জনের মৃত্যু হয়েছে। বাকি বিভাগগুলোতে কোনো মৃত্যু হয়নি।

[৮] গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর ২১, ২৩ ও ২৪ তারিখ একজন করে মারা যান। প্রথম এক থেকে মৃত্যু দুইয়ের ঘরে ওঠে ৪ এপ্রিল। এরপর ৬ ও ৭ এপ্রিল যথাক্রমে ৩ ও ৫ জন মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়