শিরোনাম
◈ আজ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ হলো মোটরসাইকেল চলাচল ◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা!

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ০৮:৪৯ রাত
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০৮:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে অস্ত্রসহ সন্ত্রাসী লিটন গ্রেপ্তার

আয়াছ রনি: [২] কক্সবাজারের পেকুয়ায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী লিটনকে (২৮) গ্রেফতার করেছে র‍্যাব। শনিবার (৩০অক্টোবর) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সিরাদিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার লিটন একই এলাকার হেলাল উদ্দিনের ছেলে।

[৩] র‍্যাব সূত্র জানায়, র‍্যাব ৭ এর একটি দল বাঁশখালী উপজেলার প্রেম বাজার এলাকায় টহলরত অবস্থায় খবর পেয়ে পেকুয়া সদর ইউনিয়নের সিরাদিয়া এলাকায় লিটন নামের এক সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান করছে।

[৫] র‍্যাবের দলটি ঘটনাস্থলে গেলে লিটন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় র‍্যাব সদস্যরা তাকে ধাওয়া দিয়ে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে দেশীয় তৈরি দুটি বন্দুক (এলজি) ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করে র‍্যাব।

[৬] এ ব্যাপারে পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, অস্ত্র আইনে র‍্যাবের দায়ের করা মামলায় আসামী লিটনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে

  • সর্বশেষ
  • জনপ্রিয়