শিরোনাম
◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ০৮:২৮ রাত
আপডেট : ০১ নভেম্বর, ২০২১, ১২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেন্টমার্টিনে বিজিবি'র অভিযানে ৬০লাখ টাকার ইয়াবা উদ্ধার

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন কেয়া বাগানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৬০লাখ টাকার মূল্যমানের ২০হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। রোববার বেলা ১১টার দিকে সেন্টমার্টিন ইউপি সী বীচ সংলগ্ন কেয়া বাগান থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

[৩] রোববার সন্ধ্যা টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন বিওপি একটি বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ দক্ষিণ পাড়া জামে মসজিদ হতে আনুমানিক ৫০গজ দক্ষিণে সীবীচ এলাকার কেয়া বাগানে তল্লাশি অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ৬০লাখ টাকার মূল্য মানের ২০হাজার ইয়াবা পাওয়া যায়। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

[৪] তিনি আরো জানান, উদ্ধারকৃত মালিক বিহীন ইয়াবাগুলো পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে ষ্টোরে জমা রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়