শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ০৭:৫৫ বিকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০৭:৫৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর মিতু হত্যাকাণ্ডের আসামি সেন্টু গ্রেপ্তার

নারায়ণগঞ্জ প্রতিনিধি :[২] নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চাঞ্চল্যকর মিতু হত্যাকান্ডের অন্যতম আসামী সেন্টু শেখ (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৩১ অক্টোবর) ফতুল্লা থানার জামতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-১১’র একটি আভিযানিক দল।

[৩] এরআগে এ হত্যাকান্ডের ঘটনায় পুলিশ সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে পুলিশ ভিকটিমের স্বামী রুহুল আমিন ওরফে রবিন ১৬৪ ধারায় স্বীকারোক্তি মুলক জবানবন্দি প্রদান করে যে, সে তার নিজ স্ত্রী মিতু আক্তার (২৮) কে হত্যা করে। গ্রেপ্তারকৃত মো. সেন্টু শেখ (৪০) এর সহায়তায় লাশ গুম করে।

[৪] এদিকে গ্রেপ্তারের পর সেন্টু শেখও র‌্যাবকে জানায়, মিতুর লাশ গুম করার কাজে সে রুহুল আমিন ওরফে রবিনকে সহয়তা করে এবং সে লাশ তোষকে পেচিয়ে পচারবাগ এলাকায় একটি খালে ফেলে আসে। তাকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

[৫] র‌্যাব সূত্র জানায়, গত ১৫ জুলাই বন্দরের পচারবাগ এলাকায় আকিজের ট্রাক স্ট্যান্ডের অপর পাশে খালের মধ্যে তোষক দিয়ে মোড়ানো অজ্ঞাত মহিলার গলিত লাশ পাওয়া যায় এবং পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে পুলিশ অজ্ঞাত লাশ সনাক্ত করে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ভিকটিমের স্বামী গ্রেপ্তারকৃত রুহুল আমিন ওরফে রবিন জবানবন্দি প্রদান করে যে, সে তার নিজ স্ত্রী মিতুকে হত্যা করে। এবং মো. সেন্টু শেখ এর সহায়তায় লাশ গুম করে। এরপরই র‌্যাব সেন্টু শেখকে গ্রেপ্তারের লক্ষে ছায়া তদন্ত শুরু করে এবং সেন্টুকে গ্রেপ্তার করে।

 

 

  • সর্বশেষ