শিরোনাম
◈ জাপানে এক কোটির বেশি কর্মীর চাহিদা, দ্রুত রোডম্যাপ তৈরির নির্দেশ ◈ বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে: ড. মঈন ◈ পিলখানা হত্যাকাণ্ড: তদন্ত প্রতিবেদনে উঠে এলো নেপথ্যের কুশীলবদের নাম ◈ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে বৈঠক অনুষ্ঠিত ◈ অ‌নেক ক‌ষ্টে এভারটনকে ১ গো‌লে হারা‌লো ম্যান‌চেস্টার ইউনাই‌টেড ◈ সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশ, সব জেলায় চিঠি ◈ বগুড়া ও শেরপুরে উপনির্বাচন ৯ এপ্রিল, আজই তফসিল ঘোষণা: ইসি ◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ০৫:৩৭ বিকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০৫:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অদ্ভুত এক কারণে দিল্লির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছেন শ্রেয়াস আয়ার

স্পোর্টস ডেস্ক: [২] গত সাত বছর দিল্লি ক্যাপিটালসের সঙ্গে যুক্ত থাকার পর এবার হয়তো সম্পর্ক ছিন্ন করতে চলেছেন দলটির সাবেক অধিনায়ক শ্রেয়াস আয়ার। আগামী বছর বড় নিলামের আগেই সম্ভবত দল ছাড়তে চলেছেন তিনি। কারণ হিসেবে অদ্ভুত যুক্তি দেখিয়েছেন শ্রেয়াস। ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, নেতৃত্বের দায়িত্ব ফিরে পাবেন না বুঝেই দিল্লি ছাড়তে চলেছেন তিনি।

[৩] ২০১৫ আইপিএলে দিল্লিতে অভিষেক হওয়ার পর থেকেই অন্যতম সেরা অস্ত্র হিসেবে নিজেকে তুলে ধরেছেন শ্রেয়াস। ২০১৮-য় গৌতম গম্ভীর নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর তাঁকে অধিনায়ক করে দিল্লি। ২০২০ সালের আসরে দলকে যোগ্য নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিলেন এই ডানহাতি ব্যাটার।

[৪] এদিকে ঋষভ দারুণ নেতৃত্ব দিয়ে দলকে প্লে-অফে তোলায় তাঁকেই আগামী মরসুমে অধিনায়ক রেখে দেওয়ার চিন্তাভাবনা করছে দিল্লি। সম্পাদনা: রাহুল রাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়