শিরোনাম
◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ ◈ রিয়াল বে‌তিস‌কে ৫-২ গোলে হারা‌লো বার্সেলোনা

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২১, ০৫:০৪ বিকাল
আপডেট : ৩১ অক্টোবর, ২০২১, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাকালে ব্যাংকে নারীর কর্মসংস্থান কমেছে

খালিদ আহমেদ: [২] বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১ বছর আগের ১৮ দশমিক ৭ শতাংশের বিপরীতে এ বছরের জুন পর্যন্ত নারী কর্মীর অনুপাত ১৫ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে।

[৩] অনেক নারী ব্যাংকার পরিবারের প্রতি আরও মনোযোগী হতে মহামারি চলাকালে চাকরি ছেড়েছেন।

[৪] অনেক নারী ব্যাংকার ভাইরাস সংক্রমণ থেকে পরিবারের সদস্যদের সুরক্ষা নিশ্চিত করতে চলাচল সীমিত করার সিদ্ধান্ত নিয়ে চাকরি ছেড়ে দেন।

[৫] নাম প্রকাশে অনিচ্ছুক বেসরকারি ব্যাংকের এক নারী কর্মকর্তা বলেন, 'করোনার ক্ষেত্রে সবার নিরাপদে থাকার প্রয়োজন হলেও, পুরুষ-শাসিত সমাজ নারীদের ওপরই এমন কঠিন সিদ্ধান্ত চাপিয়ে দেয়। পুরুষ কর্মীরা সাধারণত এমন পরিস্থিতির মুখোমুখি হন না।'

[৬] চলতি বছরের জুন পর্যন্ত ব্যাংকগুলোতে নারী কর্মীর সংখ্যা ছিল ২৯ হাজার ৫১৩ জন। গত বছরের তুলনায় এটি ৫ দশমিক ১ শতাংশ বেশি।

[৭] আগের বছরের ১ লাখ ৫০ হাজার ৪৩২ জনের বিপরীতে মোট পুরুষ কর্মচারীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ২৭১ জনে।

[৮] মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, 'বিধিনিষেধের কারণে নারীদের জন্য কর্মক্ষেত্রে যাওয়াও কঠিন ছিল'।

[৯] ১ বছর আগের ১৮ শতাংশ থেকে কমে এ বছরের জুন পর্যন্ত সরকারি ব্যাংকগুলোতে নারী কর্মীদের অনুপাত ১৫ দশমিক ৮ শতাংশে দাঁড়িয়েছে।

[১০] বিশেষায়িত ব্যাংকগুলোতে এ অনুপাত ১৫ দশমিক ৫ শতাংশ থেকে ১৩ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। বেসরকারি ব্যাংকগুলোতে এ অনুপাত ১৮ দশমিক ৯ শতাংশ থেকে ১৫ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে।

[১১] এছাড়া বিদেশি ব্যাংকগুলোতে নারী কর্মীদের অনুপাত আগের বছরের ৩৩ শতাংশ থেকে কমে ২৪ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে।

  • সর্বশেষ