শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২১, ০৭:২০ বিকাল
আপডেট : ৩০ অক্টোবর, ২০২১, ০৭:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমিউনিটি পুলিশ সক্রিয় থাকা এলাকায় কোনো ধরনের সাম্প্রদায়িক সহিংসতা হয়নি: ডিএমপি কমিশনার

মাসুদ আলম: [২] শনিবার রাজধানীর রাজারবাগে ‘কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে অনুষ্ঠানে তিনি বলেন, আমরা পুলিশের চাকরি করি কিন্তু দায়িত্বের বাইরে গিয়েও অপরাধী দমনে আমরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেছি। তথ্য সংরক্ষণ আছে যাতে কোনো ধরনের অপরাধ সংঘটিত হতে না পারে। অপরাধ সংঘটিত হলেও আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারি।

[৩] শফিকুল ইসলাম বলেন, পুলিশের দুটি চোখ দিয়ে যা দেখি তার সঙ্গে যদি আপনাদের সমাজে বসবাস করা শত শত মানুষ তার চোখ যুক্ত করে তাহলে সমাজের ছোটোখাটো ত্রুটি-বিচ্যুতি থেকেই সব ধরনের অপরাধ দমন করা সম্ভব হবে। আমাদের সমাজে হিন্দু-মুসলিম-খ্রিস্টান সবাই মিলে থাকবো। সবাই মিলে না থাকলে সমাজ টিকবে না।

[৪] কমিউনিটি পুলিশের উদ্দেশ্যে কমিশনার বলেন, এলাকাবাসীর সঙ্গে সমন্বয় করে অপরাধীদের নিয়ে আপনারা চিন্তা করুন এবং এলাকার প্রভাবশালীকে নিয়ে অপরাধীদের কিভাবে প্রতিরোধ করা যায় সেটা দেখেন। অপরাধ করে ফেললে কিভাবে তাকে বিচারের আওতায় আনা যায় সেটা নিয়ে ভাবুন।

[৫] তিনি আরও বলেন, ডিএমপির অ্যাম্বুলেন্সে একজন ড্রাইভার ছিলেন। তিনি নিজের জীবনকে বাজি রেখে ৩০০ করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়