শিরোনাম
◈ মানুষকে ব্যাগে ভরে ফেললে কী হয়? খুনের আগে চ্যাটজিপিটি ব্যবহার করে পরিকল্পনা নিয়েছিল ঘাতক ◈ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হঠাৎ ছাত্রদল-শিবিরের মধ্যে অস্থিরতা, নেপথ্যে কী? ◈ এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিরু‌দ্ধে লড়‌বে চেলসি ◈ কোন পথে যাচ্ছে জামায়াত-এনসিপি ◈ চোটে জর্জরিত নেইমারের ব্রাজিল বিশ্বকাপ দলে ফেরার সুযোগ বাড়ছে ◈ তিন বছরে বন্ধ ৪০০ পোশাক কারখানা, ঝুঁকিতে গার্মেন্টস শিল্প  ◈ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা অনিশ্চিত, আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে ◈ ইরান যুদ্ধের সময় আমিরাতে গোপনে ‘আয়রন ডোম’ মোতায়েনের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে ◈ ইরানবিরোধী অভিযানে ব্যবহৃত যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আগুন ◈ লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ১৪ জন নিহত

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ০৬:৩১ বিকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২১, ০৬:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কমলগঞ্জে মণিপুরী কমপ্লেক্স পরিদর্শনে ভারতীয় ডেপুটি হাই কমিশনার

সোহেল রানা : [২] মৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরি কালচারাল কমপ্লেক্স ও মণিপুরী থিয়েটারের নটমন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ।

[৩] শুক্রবার (২৯অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে তিনি ভারতীয় সরকারের অর্থায়নে নির্মিত স্থাপনা ঘুরে দেখেন। এর আগে মণিপুরী থিয়েটারের নটমন্ডপ এবং মণিপুরী কালচারাল কমপ্লেক্সে প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালিত কম্পিউটার ট্রেনিং সেন্টার, মণিপুরী তাঁত শিল্প, ডরমেটরী, গেস্ট হাউস পরিদর্শন করেন।

[৪] পরিদর্শন শেষে মণিপুরি কালচারাল কমপ্লেক্সের আহবায়ক জয়ন্ত সিংহ,সদস্য সচিব রবি কিরণ রাজেশ,সদস্য নীলচাঁন সিংহ,শৈলতন সিংহ, ইবুংহাল শ্যামল প্রমূখ মণিপুরী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে ডেপুটি হাই কমিশনার বিনয় জর্জ বলেন, ‘মণিপুরী সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বজায় রাখতে এ কমপ্লেক্সে ভারত সরকারের সহযোগীতা অব্যাহত থাকবে।

[৫] এ সময় তার সাথে ছিলেন ভারতীয় সহকারি হাইকমিশনার নিরাজ কুমার জাসওয়াল, ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারী সঞ্জয় দে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়