শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ০৪:১৮ দুপুর
আপডেট : ২৯ অক্টোবর, ২০২১, ০৪:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭০০ বছরের পুরোনো দুর্গে সাত পাকে বাঁধা পড়বেন ক্যাটরিনা-ভিকি

বিনোদন ডেস্ক: যতই ঢাক ঢাক গুড় গুড় করুক না কেন, ক্যাটরিনা কাইফ আর ভিকি কৌশলের বিয়ের খবরে এখন মুখর বিটাউন। কোথায় বসতে চলেছে তাদের বিয়ের আসর, তা–ও এবার জানা গেছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে যে আগামী নভেম্বর বা ডিসেম্বরে ভিকি আর ক্যাটরিনার চার হাত এক হতে চলেছে। দুই পরিবার তাদের জোরেশোরে বিয়ের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। এখনকার টাটকা খবর, ডেস্টিনেশন বিবাহ করতে চলেছেন এই জুটি। মুম্বাই থেকে দূর রাজস্থানে বিয়ে করবেন ক্যাট আর ভিকি। আর ডিসেম্বরের প্রথম সপ্তাহে নাকি বিয়ের আসর বসছে। প্রেমের ক্ষেত্রে তাঁরা যতই লুকোছাপা করুন না কেন, বিয়ে তাঁরা রাজকীয়ভাবেই করবেন। জানা গেছে, বলিউডের রাজকীয় বিয়েগুলোর একটি হবে ভিকি আর ক্যাটের বিয়ে। জি নিউজ

রাজস্থানের ৭০০ বছরের পুরোনো এক দুর্গে তাঁদের বিয়ের আসর বসবে। আর খবর যে এই দুর্গ ইতিমধ্যে বুকিং করে ফেলেছেন তাঁরা। রাজস্থানের সওয়াই মাধোপুরের ‘সিক্স সেনসেস ফোর্ট বারওয়ারা রিসোর্ট’-এ বিয়ের সাত পাকে বাঁধা পড়বেন ক্যাট আর ভিকি। রিসোর্টটি রান্থামবোর ন্যাশনাল পার্ক থেকে ৩৫ কিলোমিটার দূরে। জানা গেছে, রিসোর্টটির সাজসজ্জা শুরু হয়ে গেছে।

জানা গেছে, খ্যাতনামা ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাক পরে বিয়ে করবেন ভিকি আর ক্যাটরিনা। বিয়ের রাতে ক্যাট আদি সিল্কের লেহেঙ্গা পরবেন। আর ভিকির অঙ্গে থাকবে শেরওয়ানি। ক্যাটরিনার বোন ইসাবেল আর তাঁর মা সুজেন বিয়ের জন্য জোরদার কেনাকাটা করছেন বলে খবর। তাঁদের দুজনকে একসঙ্গে সাবেকি পোশাকের শোরুমের বাইরে দেখা গেছে।

ক্যাটরিনা আর ভিকির ক্যারিয়ারের চাকাও দুরন্তগতিতে ছুটছে। সদ্য মুক্তি পাওয়া ‘সরদার উধম’ ছবিতে ভিকির অভিনয়ের সবাই দারুণ প্রশংসা করেছেন। ক্যাটরিনার ঝুলিতে আছে ‘সূর্যবংশী’, ‘ফোন ভূত’, ‘জি লে জারা’র মতো ছবি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়