শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২১, ০৯:৪১ সকাল
আপডেট : ২৯ অক্টোবর, ২০২১, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোহিঙ্গা ক্যাম্প থেকে পালানোর চেষ্টা, শিশুসহ আটক ২৫

অহিদ মুকুল: [২] নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে চট্টগ্রাম ও কক্সবাজারে যাওয়ার সময় ২৫ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

[৩] দ্বীপ উপজেলা হাতিয়ার মোহাম্মদপুর ইউনিয়ন থেকে বৃহস্পতিবার সকালে তাদের ধরে পুলিশের কাছে হস্তান্তর করে সুবর্ণচরের স্থানীয় লোকজন।

[৪] আটক ২৫ রোহিঙ্গার মধ্যে রয়েছে আট নারী, ১২ শিশু ও পাঁচ যুবক। তারা হলেন আনোয়ারা, হাসিনা বেগম, খালেদা, ফাতেমা, আশেয়া বেগম, ফাতেমা, উম্মে কুলসুম, ফাতেমা খাতুন, মো. আমিন, মো. সৈয়দ আমিন, মো.নয়ন, জান্নাতুল ফেরদৌস, সুমাইয়া, মো. ইলিয়াছ, ছাদিয়া, মো. জাবেদ, রহমত, আসমা, পারভিন আক্তার, মো. হাসান, রশীদ উল্যাহ, সেফায়েত উল্যাহ, নূর মোহাম্মদ, মো. জোবায়ের, একরাম উল্যাহ।

[৫] চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাতে ভাসানচর থেকে পালিয়ে দালালের সহযোগিতায় চট্টগ্রাম ও কক্সবাজারের উদ্দেশে রওনা হয় ২৫ রোহিঙ্গা। পথে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে তাদের নামিয়ে দিয়ে পালিয়ে যায় দালাল ও নৌকার মাঝি।

[৬] বৃহস্পতিবার সকালে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে আটক করে ওই রোহিঙ্গাদের। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সুবর্ণচর উপজেলা নির্বহী কর্মকর্তা (ইউএনও) চৈতী সর্ববিদ্যা এবং চরজব্বার থানা পুলিশ।

[৭] ইউএনও চৈতী সর্ববিদ্যা জানান, আটক ২৫ রোহিঙ্গাকে পুলিশি হেফাজতে রেখে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলা হয়। পরে কোস্ট গার্ড এসে বিকেল ৪টার দিকে আটক রোহিঙ্গাদের ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রের উদ্দেশে পাঠান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়