শিরোনাম
◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০৩:৩৩ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০৩:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে টিকাদান কেন্দ্রে মারামারি, টিকা দেওয়া বন্ধ

এ এইচ সবুজ: [২] গাজীপুরে করোনা ভাইরাসের টিকাদান কেন্দ্রে বিশৃঙ্খলা শুরু হলে টিকা দেওয়া কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় ডোজের করোনা টিকাদান কার্যক্রম চলাকালে শুরু হয় বিশৃঙ্খলা এবং হাতাহাতি। এতেই বন্ধ করে দেওয়া হয়েছে টিকাদান কার্যক্রম।

[২] বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

[৩] প্রত্যক্ষদর্শী ও আনসার সদস্যরা জানান, সকাল থেকে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে আসেন কয়েক হাজার মানুষ। এসময় লাইনে দাঁড়িয়ে পর্যায়ক্রমে টিকা দেওয়া হচ্ছিলো। লাইন দীর্ঘ হওয়ায় কয়েক'শ লোক নিয়ম ভেঙে টিকা নিতে সামনে চলে আসে। এতে লাইনে দাঁড়িয়ে থাকা লোকজনের সঙ্গে শুরু হয় মারামারি। পরে পরিস্থিতি খারাপ দেখে টিকা দেওয়া বন্ধ করা হয়।

[৪] আনসার প্লাটুন কমান্ডার মঞ্জুরুল রহমান রঞ্জু জানান, আমরা সকাল থেকে এখানে দায়িত্ব পালন করতেছি। আমাদের ৫০ জন সদস্য কাজ করছেন। হঠাৎ বিশৃঙ্খলা শুরু হওয়ায় টিকা কার্যক্রম বন্ধ রয়েছে। এখানে যারা স্লিপ লিখে তাদেরকেও পাওয়া যাচ্ছে না। এদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এটি তাদের দায়িত্ব না। এটি সিভিল সার্জন ও সিটি করপোরেশনের দায়িত্ব। এসব বলে তো সাধারণ মানুষকে বোঝানো যায় না।

[৫] গাজীপুর সিটি করপোরেশন বাসন এলাকা থেকে টিকা নিতে আসেন ফয়সাল আহমেদ। তিনি জানান, আমি চাকরি করি। ভোর সাড়ে ৬টায় এসে লাইনে দাঁড়িয়ে আছি। এখন বলছে টিকা দেবে না। বার বার অফিস ছুটি নিয়ে আসা কষ্টকর।
জয়দেবপুরের ছায়াবীথি এলাকার বাসিন্দা তাবাচ্ছুম জানান, এসএমএস পেয়েছি এজন্য সকাল ৭টায় টিকা নিতে এসেছি। এতোক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে ছিলাম। এখন টিকা দেওয়া বন্ধ করে দিলো।’

[৬] এ বিষয়ে গাজীপুরের সিভিল সার্জন ডা: মো: খায়রুজ্জামান জানান, আমরা গণটিকা দেবো ঠিক আছে। শুধু দ্বিতীয় ডোজের টিকা দেবো। কিন্তু কয়েক হাজার লোক একসঙ্গে এসেছে।

[৭] তিনি আরো জানান, আমরা একসঙ্গে সবাইকে দিতে পারবো না। তবে নিরাশ হওয়ার কিছু নেই। পর্যায়ক্রমে সবাই পাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা পুলিশের সহযোগিতা চেয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়