শিরোনাম
◈ সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার ◈ এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: এস এম জিয়াউদ্দিন হায়দার ◈ মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বাজেট পারফেক্ট নয়, অর্থনৈতিক সংকট সমাধানে আরও দুই বছর প্রয়োজন: অর্থমন্ত্রী আমির খসরু ◈ একজনের প্রেমিকাকে ধর্ষণ করলেন তিন বন্ধু মিলে ◈ বাংলাদেশকে এভিয়েশন হাব করতে নতুন মাস্টারপ্ল্যান, বছর শেষে থার্ড টার্মিনাল উদ্বোধন ◈ জামিন পেলেন মীর শাহে আলমকে নিয়ে ‘ভুল বোঝাবুঝির’ মামলায় গ্রেপ্তার সম্পাদক রেজানুর ইসলাম ◈ হুহু করে বাড়ছে তিস্তার পানি, বিপৎসীমার দ্বারপ্রান্তে নদী: খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট, বন্যার শঙ্কায় পাঁচ জেলা ◈ প্রথম বিদেশ সফরে বিনিয়োগ ও কর্মসংস্থানের খোঁজে চীন-মালয়েশিয়ার দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নজর ◈ মারা গেছেন সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০২:৪২ দুপুর
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডিএমপি কমিশনারের মেয়াদ বাড়লো এক বছর

সুজন কৈরী: [২] ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলামের চাকরির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

[৪] প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা-৪৯ অনুযায়ী বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মোহা. শফিকুল ইসলামকে বিপি-৬২৮৯০২০৯১৪ (অতিরিক্ত আইজিপি, গ্রেড-১) তার অবসর-উত্তর ছুটি ও তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৩০ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো। এ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।

[৫] এর আগে গত ২১ অক্টোবর ডিএমপি কমিশনারের অবসরের প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, মোহা. শফিকুল ইসলামের (অতিরিক্ত আইজিপি, গ্রেড-১) সরকারি চাকরি অনুয়ায়ী আগামী ২৯ অক্টোবর চাকরি হতে অবসর প্রদান করা হলো। ৫৯ (উনষাট) বছর পূর্ণ হওয়ায় সরকারি চাকরি অনুযায়ী তিনি এই অবসরে যাবেন।

[৬] প্রজ্ঞাপনে আরও বলা হয়, শফিকুল ইসলামের অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ একবছরের অবসর ও অবসরোত্তর ছুটি মঞ্জুর করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।

[৭] মোহা. শফিকুল ইসলাম ২০১৯ সালের ১৩ সেপ্টেম্বর ডিএমপি’র ৩৪তম কমিশনার হিসেবে হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি সিআইডি প্রধানের দায়িত্ব পালন করেন। শফিকুল ইসলাম ১৯৮৯ সালে ৮ম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

[৮] কর্মজীবনের শুরুতে তিনি এএসপি হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, খাগড়াছড়ি জেলা ও মৌলভীবাজার জেলায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পদোন্নতিক্রমে অতিরিক্ত পুলিশ সুপার পদে খাগড়াছড়ি জেলা ও ঢাকা মেট্রোপলিটন পুলিশে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। এরপর তিনি পুলিশ সুপার হিসেবে ৭ এপিবিএন-পটুয়াখালী জেলা, ২ এপিবিএন-সুনামগঞ্জ ও কুমিল্লা জেলায় দায়িত্ব পালন করেন।

[৯] তিনি অতিরিক্ত পুলিশ কমিশনার এবং পুলিশ কমিশনার হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।

[১০] ২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর তিনি পদন্নোতি পেয়ে অ্যাডিশনাল আইজিপি হিসেবে এন্টি টেররিজম ইউনিটে যোগদান করেন। ২০১৮ সালের ২০ নভেম্বর অ্যাডিশনাল আইজিপি হিসেবে পুলিশ হেডকোয়ার্টাস এবং সর্বশেষ তিনি ২০১৯ সালের ১৬ মে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে যোগদান করেন।

[১১] কর্মক্ষেত্রে অনন্য পেশাদারিত্ব, সততা ও সুনিপুণ দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি পরপর দুইবার বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ পুরস্কার বিপিএম পদক লাভ করেন। ২০১৪ সালে চট্টগ্রাম রেঞ্জ এবং ২০১৭ সালে ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এ পদক লাভ করেন।

[১২] চাকরিজীবনে পুলিশের এ চৌকষ কর্মকর্তা বুনিয়াদি কোর্স, ওরিয়েনটেশন কোর্স, এইড-টু-গুড ইনভেস্টিগেশন, কমান্ড অফিসার্স ইনভেস্টিগেশন অ্যান্ড কোর্ট কোর্স, সার্ভে অ্যান্ড সেটেলম্যান্ট ট্রেনিং, ন্যাশনাল অ্যান্ড ইকোনোমিক ক্রাইম কোর্স, সিনিয়র ম্যানেজমেন্ট কোর্স, পেশাগত ডেভেলপমেন্ট প্রোগ্রামসহ দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ কোর্স সম্পন্ন করেন।

[১৩] শফিকুল ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গার নওদাবন্ড বিল দোয়ারপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬২ সালে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো. শওকত আলী ও মায়ের নাম বেগম সুফিয়া খাতুন। তিনি আলমডাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং আলমডাঙ্গা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি এগ্রিকালচার বিষয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়