শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২১, ০৩:৪২ রাত
আপডেট : ২৮ অক্টোবর, ২০২১, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাহিদ হোসেন: ভাতের সঙ্গে বাঙালির আত্মার সম্পর্ক

জাহিদ হোসেন
ভাতের সঙ্গে বাঙালির আত্মার সম্পর্ক। যে ‘স্বামী’কে দেবতা বলা হতো, সেই স্বামীকে ‘ভাতার’ও বলা হতো। ভাত দিতো, তাই সে ভাতার। ‘ভাত দেওয়ার মুরোদ নেই, কিল মারার গোঁসাই’ বলে মুখ ঝামটা দিয়েছেন নারীরা। অভিমান করে কেউ কেউ এখনো স্বামীদের বলেন, ‘তোমার ভাত আর খাবো না’। মানে তোমাকে ছেড়ে চলে যাবো। এক ফসলি জমি ছিলো। আষাঢ়-শ্রাবণ ছিলো প্রচণ্ড অভাব। দিনের পর দিন ভাত থাকতো না। ভাতের হাঁড়িতে কেবল কাঁঠাল সিদ্ধ খেতে দেখেছি। ভিখারিদের ভাত চাওয়ার সাহস ছিলো না। ক্ষীণ কণ্ঠে ‘একটু ফ্যান দ্যাও গো’ বলে দুয়ারে দাঁড়াতো। বিভূতিভূষণের 'পথের পাঁচালি’ বা হুমায়ূন আহমেদের ‘মধ্যাহ্ন’তে এই ভাত-ফ্যান-দুঃখ-বেদনার গল্প আছে। সত্য গল্প।

সেই দেশে কৃষিতে অনেক উন্নতি হয়েছে। এ দেশের কৃষিবিদরা ইরি, বিরি ধান আবিষ্কার করেছেন আর কৃষকেরা মাটির গায়ে হাত বুলিয়ে বুলিয়ে সেই ধান চাষ করেছেন। সেই ভরসায় এ দেশের রাজনৈতিক নেতারা কম দামে ভাত খাওয়াবে বলে ভোট নিয়েছেন। তাই হিস্টরিকালি অ্যান্ড কালচারালি, আমাদের কাছে বলগ ওঠা ভাতের হাঁড়ির গুড়গুড় শব্দ মালহারের চেয়েও মধুর, ভাঁপ ওঠা গরম ভাতের গন্ধ শ্যানেলের চাইতেও সুগন্ধী। থালাভরা শিউলিফুল ভাতের সঙ্গে সামান্য তরকারি আর একটু নিশ্চিন্তে ঘুমার ব্যবস্থা করে দিলেই যে বাঙালিকে অনায়াসে শাসন করা যায়, তার ভাত নিয়ে খোঁটা দেওয়া মানে তার মরমে ব্যথা দেওয়া। এই ব্যথা বুঝতে একটা মাটিগন্ধী হৃদয় থাকতে হয়। Zahid Hossain-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়