শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৮:৩০ রাত
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৮:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংখ্যালঘুদের ওপর হামলায় ধর্মপ্রাণ কেউ জড়িত নয়: মুফতি রেজাউল

শিমুল মাহমুদ: [২] ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, কথিত কিছু বুদ্ধিজীবী দেশে কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটলেই আলেম-ওলামা ও ইসলামী সংগঠনগুলোকে একতরফা দায়ী করে। তার সুযোগ বুঝে ’৭২-এর সংবিধানে ফিরে যাওয়া এবং দেশে ইসলামপন্থিদের সব তৎপরতা বন্ধের দাবি তোলেন।

‘এ কথা স্পষ্ট যে, এসব ঘটনায় ধর্মভিত্তিক কোনো দল, সংগঠন বা ধর্মপ্রাণ নাগরিক জড়িত নয়। ইসলামী সংগঠনের তৎপরতা বন্ধের লক্ষ্যে এবং দেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পিতভাবে সারাদেশে ঘটনাগুলো ঘটানো হয়েছে।’

[৩] বুধবার সকালে পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ‘দেশের চলমান সংকট উত্তরণে করণীয়’ নির্ধারণে ওলামা মাশায়েখ ও রাজনীতিবিদদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৪] তিনি বলেন, দেশের সংখ্যালঘুরা রাষ্ট্রীয় সব সুযোগ-সুবিধা মুসলমানদের চেয়ে বেশি ভোগ করছে, যা বিশ্বে বিরল। সংখ্যালঘুদের ব্যবহার করে কেউ স্বাধীনতা সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্র সাজিয়েছে কি না, তা দেশবাসীকে ভাবিয়ে তুলেছে। সংকট নিরসনে তিনি দলমত নির্বিশেষে সব দেশপ্রেমিক শক্তির জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়