শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৬:১৬ বিকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৬:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুখে সেবনযোগ্য করোনার ৩ লাখ মোলনুপিরাভির ক্যাপসুল কিনবে ফিলিপাইন

ফাহমিদুল কবীর:[২] বুধবার, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মার্ক এন্ড কো. থেকে অ্যান্টিভাইরাল এই ক্যাপসুল কেনার জন্য দায়িত্বপ্রাপ্ত লাইসেন্সধারী আমদানিকারকরা বলেন, আগামী মাসের মধ্যেই ক্যাপসুল ফিলিপাইনে আসবে। ইতোমধ্যেই এশিয়া মহাদেশের অনেকগুলো দেশে এই ক্যাপসুলের চাহিদা সৃষ্টি হয়েছে। আরব নিউজ

[৩] মালয়েশিয়া ও সিঙ্গাপুর ইতোমধ্যেই মোলনুপিরাভির ক্যাপসুলের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। ইন্দোনেশিয়াও চুক্তিবদ্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছে।

[৪] ক্লিনিক্যাল ট্রায়ালে এই ক্যাপসুলের ব্যাবহার রোগীদের মৃত্যুঝুঁকি অনেকটাই কমিয়েছে ও হাসপাতালে ভর্তিযোগ্য রোগীর সংখ্যা কমিয়েছে।

[৫] ফিলিপাইনের জ্যাকফার্মার প্রেসিডেন্ট বলেন, প্রতিটি ক্যাপসুলের মূল্য ২.৯৬ মার্কিন ডলার হতে পারে।

[৬] ফিলিপাইন, ৩১টি হাসপাতালকে মোলনুপিরাভির ব্যাবহারের অনুমতি প্রদান করেছে। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়