শিরোনাম
◈ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারতকেও আমন্ত্রণ জানা‌লো সরকার! দিল্লি এখনও জবাব দেয়নি ◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০৫:১৯ বিকাল
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরকীয়ার জেরে প্রেমিক খুন, স্বামী আমিনুল গ্রেপ্তার: সিআইডি

মাসুদ আলম: [২] বুধবার সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, মঙ্গলবার গভীর রাতে সাভারের জিরানী এলাকা থেকে আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। বিয়ের পর আমিনুল ইসলাম ও মমতাজ বেগম প্রায় ৮ বছর ধরে রংপুরের পীরগঞ্জ থানার সোনাকান্দর এলাকার নিজ বাড়িতে বসবাস করে আসছিলেন। তাদের একটি সাত বছরের কন্যা সন্তান রয়েছে।

[৩] তিনি বলেন, আমিনুল পল্লী বিদ্যুৎ অফিসের অধীনে গাছ কাটা ও অটোরিকশা চালানোর কাজ করতেন। এর ফলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত তাকে বাড়ির বাইরে অবস্থান করতে হতো। এই সুযোগে পীরগঞ্জ সরকারি হাইস্কুলের মার্কেটের ইলেকট্রনিক্স দোকানি আনোয়ার পারভেজের সঙ্গে মমতাজ বেগমের বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে।

[৪] মুক্তা ধর আরও বলেন, গত ২ অক্টোবর রাতে পারভেজ দোকান বন্ধ করে আমিনুলের বাড়িতে যান। এসময় আমিনুল বাসায় ফিরলে তার স্ত্রীর সঙ্গে পারভেজকে দেখে রেগে যান এবং খারাপ ব্যবহার করেন। এক পর্যায়ে লাঠি দিয়ে পারভেজকে মাথায় আঘাত করেন আমিনুল। পারভেজকে রক্ষার্থে আমিনুলের স্ত্রী মমতাজ বেগম এগিয়ে গেলে তাকেও পিটিয়ে রক্তাক্ত করে। ৩ অক্টোবর ভোরে পারভেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়