শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২১, ০১:৪২ দুপুর
আপডেট : ২৭ অক্টোবর, ২০২১, ০১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দক্ষিণ আফ্রিকার ডি ককের সিদ্ধান্তে অবাক সতীর্থরাও

স্পোর্টস ডেস্ক : [২] কৃষ্ণাঙ্গদের প্রতি সহমর্মিতা জ্ঞাপনে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানানোয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল থেকে বাদ পড়েছেন কুইন্টন ডি কক। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে এই উইকেটরক্ষক- ব্যাটারের এমন সিদ্ধান্তে অবাক হয়েছেন তার সতীর্থরা। গত বছর থেকেই প্রায় সব দল ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনকে সমর্থন করে আসছে। নিয়ম অনুযায়ী মাঠে নামার আগে দলের খেলোয়াড়েরা হাঁটু গেড়ে বসে এই আন্দোলকে সমর্থন জানায়।

[৩] মঙ্গলবার (২৬ অক্টোবর) সিএসএ তাদের ক্রিকেটারদের আন্দোলনে সমর্থন জানানোর নির্দেশ দেয়। এতে সব প্রোটিয়া ক্রিকেটার সমর্থন জানালেও অস্বীকৃতি জানান ডি কক। তাই তাকে দল থেকে বাদ দিয়েছে সিএসএ। ডি ককের এমন সিদ্ধান্তে অবাক দলের বাকি সদস্যরা। এই উইকেটরক্ষক-ব্যাটার দলের অভিজ্ঞ একজন খেলোয়াড়। তার কাছ থেকে এমন সিদ্ধান্ত কোনোভাবেই আশা করেননি টেম্বা বাভুমা। ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়