শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ০৬:২৪ বিকাল
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ০৬:২৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পানি ছাড়াও শরীরকে হাইড্রেড রাখে যেসব খাবার

ডেস্ক নিউজ: শরীর থেকে পানি কমে গেলে খনিজের ভারসাম্য বিনষ্ট করে। এতে শরীরের বিভিন্ন ক্রিয়াকলাপও বিঘ্নিত হয়। অনেকেই ঠিকমতো পানি পান করতে চান না। আর পানি কম খেলে তা আমাদের শরীরে ডিহাইড্রেশনের সমস্যা সৃষ্টি করতে পারে। কিছু খাবার আছে যা শরীরে পানির ঘাটতি পূরণ করে। আপনি যদি পানি ঠিকমতো পান না করেন তবে বেছে নিতে হবে সেসব খাবার। ইউএস নিউজ ডটকম

১. পর্যাপ্ত শাকসবজি খান: প্রতিদিন যদি আপনি পর্যাপ্ত পরিমাণে শাকসবজি খান, তবে তা আপনার শরীরে প্রায় তিন কাপের বেশি পানি সরবরাহ করতে পারে। বিভিন্ন শবজি যেমন— শসা এবং লেটুসে প্রায় ৯৬ শতাংশ পর্যন্ত পানি থাকে। এ ছাড়া ফুলকপি ও পালংশাকে প্রায় ৯২ শতাংশ পানি থাকে। তাই আপনার শরীরে পানির চাহিদা মেটাতে বিকল্প হিসেবে বেছে নিতে পারেন বিভিন্ন শাকসবজি।

২. বিভিন্ন ফল: বিভিন্ন ধরনের ফলও আপনার শরীরের পানির চাহিদা অনেকটাই পূরণ করতে পারে। যেমন— টমেটোতে ৯৪ শতাংশ, স্ট্রবেরি ও তরমুজে ৯২ এবং আনারস ও কমলায় ৮৭ শতাংশ পর্যন্ত পানি থাকে, যা আপনার শরীরের পানির চাহিদা অনেকটাই পূরণ করতে পারে।

৩. কোল্ড কফি: কফিতে ক্যাফেইন থাকে আর এটি পানি দিয়েই বানানো হয়। তাই এটি আপনার শরীরকে হাইড্রেড করতে সহায়তা করতে পারে। তবে নিউইয়র্কভিত্তিক নিউট্রিশনের একজন নিবন্ধিত ডায়েটিশিয়ান এবং প্রতিষ্ঠাতা ব্রিজিট জেইটলিন বলেছেন, অত্যধিক ক্যাফেইন গ্রহণ করলে তা মাথাব্যথা, ঝাঁকুনি এবং অনিদ্রার কারণ হতে পারে। তাই দিনে এক বা দুই কাপের বেশি এটি না খাওয়াই ভালো।

৪. চিকেন স্যুপ: বেশিরভাগ স্যুপে ঝোল ও লবণ থাকায় তা শরীরে পানি ধরে রাখতে এবং ডিহাইড্রেশনের বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে। আর এতে যদি আপনি টমেটো বা মুলার মতো সবজি ব্যবহার করেন, তা হলে সেটি আরও বেশি পানি সরবরাহ করবে আপনার শরীরে। এ ছাড়া এতে মুরগির মাংস থাকলে তা আপনার শরীরে প্রোটিনও সরবরাহ করবে।

৫. ডাবের পানি : ডাবের পানি আপনার শরীরকে হাইড্রেড রাখতে অনেক সহায়ক হতে পারে। এতে বেশি পরিমাণে পটাসিয়াম এবং কম পরিমাণে সোডিয়াম ও কার্বোহাইড্রেট থাকায় তা শরীরের জন্য অনেক উপকারী। আপনি ব্যায়াম করার পর শরীরকে আবার চাঙ্গা করতে ও শরীরে পানি সরবরাহ করতে ডাব খেতে পারেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়