শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ১২:২০ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় আগাম টমেটো চাষ করে আশার আলো দেখছেন কৃষক

তৌহিদুর রহমান: [২] শীতকালীন আগাম টমেটো পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারদর ভাল হওয়ায় টমেটো বাজারে তুলতে জমিতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন উপজেলার চাষীরা।

[৩] সরেজমিনে দেখা গেছে শীতকালীন সবজি লাউ, কুমরা, সীম, করলা, শশা চাষের পাশাপাশি আগাম টমেটো চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন এখানকার চাষীরা।

[৪] উচ্চফলনশীল জাতের লাভলী, বিউটি, হাইটম, বিপুলপ্লাস ধরনের টমোটো চারা জমিতে লাগিয়েছেন চাষিরা । বিশেষ প্রদ্ধতিতে কৃষকরা টমোটো ফলানোর নানা রকম কৌশলে অবলম্বন করছেন। বাঁশের লম্বা সাঁড়িবদ্ধ মাঁচায় টমোটো গাছ গুলোকে দাঁড় করিয়েছেন। গাছে প্রতি পাতা ফাঁকে ঝাঁকে ঝাঁকে ঝুলছে টমোটো। জেলা সদরের সুলতানপুর, আখাউড়া মনিয়ন্দ, নবীনগর ও নাসিরনগর উপজেলার বিভিন্ন গ্রামে এ টমোটো চাষের দৃশ্য চোখে পড়ছে।

[৫] টমেটো চাষি ইদ্রিস মিয়া বলেন, শীতকালীন আগাম টমোটো চাষ করে আমরা লাভের মুখ দেখছি। বর্তমানে বাজারদর ভালো, বাগান থেকে প্রাইকাররা প্রতিমণ টমোটো চার হাজার টাকা দরে কিনে নিচ্ছেন। চট্রগ্রাম, সিলেট, কুমিল্লা ও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এখানকার সবজি চালান হয়ে থাকে।

[৬] নাসিরনগরের আরেক চাষী বকুল মিয়া জানান, ৮ বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। এলাকার কয়েক হাজার চাষি এ বছর ব্যাপকভাবে জমিতে আগাম উচ্চফলনশীল জাতের টমেটো আবাদ করেছেন। এসব জমিতে উচ্চফলনশীল জাতের লাভলী, বিউটি, হাইটম, বিপুলপ্লাসসহ নানা জাতের টমেটোর চারা লাগিয়েছেন তারা। অবহাওয়া ভালো থাকায় ভালো ফসলের মুখ দেখছেন। এসব টমেটোর ভালো বাজার দর পাওয়া যাবে বলে আশা করছি।

[৭] জেলা কৃষি অফিস জানান, কৃষিকাজে এখানকার চাষিরা বেশ তৎপর। বিশেষ করে সবজি চাষে চাষিরা বেশ সাফল্য এনেছেন। আগাম টমেটো চাষের প্রতি দিনদিন চাষীরা ঝুঁকছেন। স্থানীয় কৃষি অফিস থেকে চাষিদের মাঝে বিনা মূল্যে বীজ, সার, কীটনাশকসহ নানা কৃষি উপকরণ দেওয়া হয়। পাশাপাশি টমেটো চাষের জন্য সবধরণের পরামর্শ ও সহায়তা দেওয়া হয়ে থাকে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়