শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ১১:৩০ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]এই শীতে খাদ্য সংকটে পড়বে অর্ধেকেরও বেশি আফগান: জাতিসংঘ

লিহান লিমা: [২] নভেম্বর থেকে আফগানিস্তানের প্রায় ৩ কোটি মানুষ খাদ্য সংকটে পড়বে বলে প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের ত্রাণ সংস্থা। জাতিসংঘ খাদ্য কর্মসূচীর প্রতিবেদনে বলা হয়, খরা, সংঘর্ষ, কোভিড-১৯, অর্থনৈতিক সংকট মানুষের জীবনযাত্রা এবং খাদ্যে আঘাত হানবে। এই শোচনীয় পরিস্থিতি কাটাতে লাখ লাখ ডলার প্রয়োজন। এনডিটিভি

[৩]মঙ্গলবার এক প্রতিবেদনে উঠে এসেছে কাবুলে অনাহারে ৮ এতিম শিশু প্রাণ হারিয়েছে। এর এক সপ্তাহ আগে হেরাতের এক মা খাবার কিনতে নেয়া ঋণের টাকা পরিশোধে নিজের সন্তানকে বিক্রি করে দেয়।

[৪]ডব্লিউএফপি’র পরিচালক ডেভিড বিসলে বলেন, ‘অনাহারীর সংখ্যা বাড়ছে এবং সেই সঙ্গে শিশুদের প্রাণহানির সংখ্যা বাড়ছে। যদি এখনই পদক্ষেপ না নেই তবে সম্পূর্ণ দুর্যোগ নেমে আসবে। আফগানিস্তান এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটের মধ্যে আছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়