শিরোনাম
◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২১, ১০:৪৬ দুপুর
আপডেট : ২৬ অক্টোবর, ২০২১, ১০:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের কাছে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে ভারতের হেরে যাওয়ার পর কাশ্মীরি ছাত্রদের ওপর হামলা

রাশিদুল ইসলাম : [২] কমপক্ষে ১২ জন কাশ্মীরি ছাত্র আহত হয়েছেন। জম্মু-কাশ্মীর ছাত্র ইউনিয়ন পাঞ্জাবের দু’টি কলেজে কাশ্মীরি ছাত্রদের ওপর হামলার নিন্দা জানিয়েছে। পারসটুডে

[৩] হিন্দি গণমাধ্যম টিভি-৯ হিন্দি ডটকম জানিয়েছে, ওই হামলা হয়েছে পাঞ্জাবের সাংরুর জেলা এবং খারারে। হামলাকারীদের মধ্যে বিহার, উত্তর প্রদেশ ও হরিয়ানার ছাত্ররা ছিল। জম্মু-কাশ্মীর স্টুডেন্টস ইউনিয়নের মুখপাত্র নাসির খুহেমি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নিকে ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এর পশাপাশি পাঞ্জাবে পড়াশোনা ও কর্মরত কাশ্মীরিদের নিরাপত্তা প্রদানেরও দাবি জানানো হয়েছে।

[৪] তিনি বলেন, অন্য রাজ্যের ছাত্ররা কাশ্মীরি ছাত্রদের হোস্টেলে ঢুকে নির্মমভাবে মারধর ও জিনিষপত্র ভাঙচুর করেছে। ওই ঘটনা কাশ্মীরি ছাত্র, তাদের বাবা-মা এবং আত্মীয়দের মনে নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করেছে। এমন পরিস্থিতিতে পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীর সরকারের উচিত এ ধরণের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়