শিরোনাম
◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন

প্রকাশিত : ২৫ অক্টোবর, ২০২১, ০৩:১৫ দুপুর
আপডেট : ২৫ অক্টোবর, ২০২১, ০৩:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কপ-২৬ সম্মেলন ব্যর্থ হলে বিশ্ব ‘সংঘাত ও বিশৃঙ্খলা’র সম্মুখীন হবে

লিহান লিমা: [২]জাতিসংঘের শীর্ষ জলবায়ু কর্মকর্তা প্যাট্রিসিয়া এস্পিনোসা বলেছেন, যুক্তরাজ্যের নেতৃত্বাধীন জলবায়ু শীর্ষ সম্মেলনে সিদ্ধান্তমূলক পদক্ষেপ না নিলে বিশ্ব ‘সংঘাত ও বিশৃঙ্খলা’র সম্মুখীন হবে। ডেইলি মেইল

[৩]জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের নির্বাহী সচিব প্যাট্রিসিয়া এসিনোসা হুঁশিয়ারি দিয়ে বলেন, কপ-২৬ শীর্ষ সম্মেলন ব্যর্থ হলে বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ভেঙে যেতে পারে এবং অভিবাসন সংকট ও খাদ্য সংকট তৈরি হতে পারে।

[৪] দ্য অবজারভারকে তিনি বলেন, দেশগুলো গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমাতে ব্যর্থ হলে অস্থিরতার অনেক উৎস তৈরি হবে। পরিবেশগত সংকট কেবলমাত্র আন্তর্জাতিক অভিবাসন সংকটকেই নতুন মাত্রা দেবে না, অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বাড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়