শিরোনাম
◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি ◈ সামনে কঠিন সময়, দ্রব্যমূল্য বাড়ার আশঙ্কা—সততার পথে এগোনোর আহ্বান মির্জা ফখরুলের ◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৬:৫৫ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৯:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকার এসএমএস পেতে ধৈর্য ধরুন: স্বাস্থ্য অধিদপ্তর

শিমুল মাহমুদ: [২] করোনাভাইরাসের টিকা নিতে সারা দেশে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন, ৫ কোটি ৫২ লাখেরও বেশি মানুষ। এর মধ্যে ২ কোটির বেশি মানুষ ২ ডোজ টিকা সম্পন্ন করেছেন। যাদের নিবন্ধন হয়েছে, এসএমএস এসেছে, তারা অবশ্যই যথা সময়ে টিকা গ্রহণ করবেন।

[৩] দেশে এ পর্যন্ত ৭ কোটি ৭০ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ টিকা এসেছে। এর মধ্যে ৬ কোটি এক লাখ ৬০ হাজার ৭৮১ ডোজ টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

[৪] রোববার অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, টিকার জন্য রেজিস্ট্রেশন করার পরও যাদের এখনও এসএমএস আসেনি তাদের ধৈর্যসহ অপেক্ষা করতে হবে।

[৫] করোনা থেকে রক্ষা পেতে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধির কোনও বিকল্প নেই উল্লেখ করে অধ্যাপক নাজমুল বলেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি আমরা যেন টিকাকেন্দ্রগুলোতে অযথা ভিড় না করি। যারা টিকা নিতে যান, তাদের যেন আমরা অসুবিধার কারণ না হই।

[৬] সংক্রমণের হার নিম্নগতি, এটি অত্যন্ত আশাব্যঞ্জক সংবাদ হলেও এতে আত্মতুষ্টির কোনও কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের অবশ্যই জনস্বার্থ রক্ষায় সচেতন হতে হবে এবং দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত শতভাগ ভ্যাকসিন হাতে না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত প্রচলিত সবরকমের স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। যারা টিকা গ্রহণ করেছেন তাদের বেলাতেও একইরকম স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়