শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০৮:৩৮ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০৮:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তুরস্কে ইসরায়েলের ১৫ গুপ্তচর আটক

ফাহমিদুল কবীর:[২] ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্কযুক্ত অন্তত ১৫ ব্যক্তিকে আটক করেছে তুরস্ক। পার্স টুডে

[৩] তুরস্কের বিচার মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ইস্তাম্বুলের সরকারি একটি তদন্ত চালানোর এক পর্যায়ে এইসব ব্যক্তিকে তুর্কি পুলিশ আটক করে।

[৪] নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো বলেছে, সন্দেহভাজন এসব ব্যক্তি ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থার কাছে গুরুত্বপূর্ণ তথ্য এবং দলিল-দস্তাবেজ পাচার করতো মোটা অর্থের বিনিময়ে। আটক ব্যক্তিদের মধ্যে ফিলিস্তিন এবং সিরিয়ার নাগরিক রয়েছে যারা তুরস্কে বসবাস করতো।

[৫] আটকের পর এসব গুপ্তচরকে আদালতে হাজির করা হয় এবং তাদেরকে ইস্তাম্বুলের মালতেপ কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আটক গুপ্তচরেরা তুরস্কে ইসরাইল-বিরোধী লোকজন ও অধ্যয়নরত বিদেশী ছাত্রদের ওপর গুপ্তচরবৃত্তি চালাতো। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ