শিরোনাম
◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০৮:২১ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ১০:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আগমীকাল বিশ্বকাপের মূলপর্বে লঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ

রাহুল রাজ : [২] আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের সুপার টুয়েলভ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বিকাল চারটায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

[৩] বিশ্বকাপ শুরুর আগে শ্রীলঙ্কা খুব একটা ফর্মে ছিল না। অন্যদিকে বাংলাদেশ বিশ্বকাপের আগে টানা তিন সিরিজে জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারিয়েছিলো।

[৪] কিন্তু বিশ্বকাপের মঞ্চে দুই দলের তুলনামূলক চিত্রে এগিয়ে আছে শ্রীলঙ্কাই। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারানো দলটি প্রথম রাউন্ডের তিনটি ম্যাচই জিতেছে দাপটের সাথে। অন্যদিকে দুটি ম্যাচ জিতে গ্রুপ রানার-আপ হয়ে সুপার টুয়েলভে ওঠা বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে হেরে বসেছিল স্কটল্যান্ডের কাছে।

[৫] ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা জানিয়েছেন, এই ম্যাচে আমি নিজেদেরই ফেভারিট ভাবছি।

[৬] বাংলাদেশের চিন্তা নিজেদের ওপেনিং জুটি ও রহিমের অফ ফর্ম। সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়