শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০৫:০১ বিকাল
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০৫:০১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০ বছরের পাশবিকতার জন্য ওয়াশিংটনকে ক্ষতিপূরণ দিতে হবে: তালিবান

রাশিদুল ইসলাম : [২] আফগানিস্তানে গত ২০ বছর ধরে মার্কিন সেনাদের নৃশংসতার তীব্র নিন্দা জানিয়ে তালিবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ চীনের গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক, সিজিটিএন’কে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই প্রথম আফগান জনগণকে নৃশংসভাবে হত্যা করেনি বরং তারা গত ২০ বছর ধরে এই কাজ করে এসেছে। পারসটুডে

[২] তালিবান মুখপাত্র বলেন, এটি হচ্ছে যুক্তরাষ্ট্রের ভণ্ডামি এবং তাদের আসল চেহারা আফগান জনগণের পাশাপাশি গোটা বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়ে পড়েছে। তিনি সুস্পষ্ট করে বলেন, যেখানেই যুক্তরাষ্ট্র আফগান জনগণের সঙ্গে পাশবিক আচরণ করেছে সেখানেই তাকে ক্ষতিপূরণ দিতে হবে।

[৩] গত ১৪ অক্টোবর মার্কিন সেনারা ১০ আফগান নাগরিককে হত্যার পর ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে ওয়াশিংটন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়