শিরোনাম
◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব ◈ রাষ্ট্রপতি নির্বাচন ও ৭০ অনুচ্ছেদ: জুলাই সনদে যেসব পরিবর্তনের প্রস্তাব ছিল ◈ বাবাজী, আমার যৌবন বা বেডরুম নিয়ে মিছামিছি দিবা স্বপ্ন দেখা বন্ধ করুন: বাবা রামদেবকে বললের কঙ্গনা ◈ হোটেল নোংরা করার অভিযোগ, জেমসের মুখপাত্র বললেন ‘রুমটি জেমসের ছিল না’ ◈ রাষ্ট্রপতির শপথ, শুক্রবার বন্ধ থাকবে যেসব সড়ক ◈ জলাবদ্ধতায় এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের ৩ বিষয়ের পরীক্ষা কবে, জানুন কেন্দ্র ও কারা দিতে পারবেন

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০৩:১৬ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর হাতিরঝিলে দম্পতিকে তৃতীয় লিঙ্গ চক্রের মারধর

নিউজ ডেস্ক: রাজধানীর হাতিরঝিলে ঘুরতে যাওয়া এক দম্পতিকে মারধর করেছে তৃতীয় লিঙ্গের একটি সংঘবদ্ধ চক্র। এতে রনি নামে একজন মারাত্মক আহত হন। তার পরনের পোশাকও ছিঁড়ে ফেলা হয়। শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যায় হাতিরঝিলের বেগুনবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে। আরটিভি

রনি অভিযোগ করে জানান, আজ ছুটির দিন হওয়ায় তার স্ত্রীকে নিয়ে হাতিরঝিলে ঘুরতে যান। সেখানে কয়েকজন হিজড়া এসে টাকা দাবি করলে তিনি ১০ টাকা দেন। কিন্তু তারা এর চেয়ে বেশি দাবি করতে থাকেন। একপর্যায়ে রনি তাদেরকে ২০ টাকা দেন। এর কিছুক্ষণ পর তারা আবার এসে টাকা দাবি করলে তিনি অস্বীকৃতি জানান। এতে তারা ক্ষেপে যান।

তিনি বলেন, ‘আমরা সেখান থেকে বেগুনবাড়ি মোড়ের দিকে চলে আসি। এ সময় হঠাৎ আবার তারা (হিজড়া চক্র) এসে আমাকে মারধর শুরু করে। ঠেকাতে গেলে আমার স্ত্রীকেও মারধর করে তারা।’

এ বিষয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ বলেন, ভুক্তভোগীরা থানায় এসেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হচ্ছে। হাতিরঝিলে বেড়াতে আসা মানুষকে যারাই উত্ত্যক্ত করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়