শিরোনাম
◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০২:৫৯ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়ার বিস্ফোরক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক: মস্কোর দক্ষিণ পূর্বে একটি শিল্প বিস্ফোরক কারখানায় অগ্নিকাণ্ডে ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয় একথা জানিয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি’র। ইত্তেফাক

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘দুর্ঘটনায় ১৭ আহত হয়েছেন। এদের মধ্যে সাত জন মারা গেছেন এবং একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো নয় জন নিখোঁজ রয়েছে। তাদের কী পরিণতি হয়েছে তা এখনো জানা যায়নি।’

এর আগে তারা জানায়, রিয়াজান অঞ্চলের পিজিইউপি ইলাস্টিক কারখানায় প্রযুক্তিগত প্রক্রিয়া ও নিরাপত্তা ব্যবস্থা লঙ্ঘন করার ফলে এ অগ্নিকণ্ড- ঘটে থাকতে পারে।

মস্কো থেকে প্রায় ৩শ’ কিলোমিটার দূরে লেসনয়ি গ্রামে অবস্থিত ওই কারখানার ওয়েবসাইটে বলা হয়, কারখানাটি শিল্প বিস্ফোরক উৎপাদন করে। জরুরি মন্ত্রণালয় জানায়, তারা স্থানীয় সময় ৮টা ২২ মিনিটে প্রথম কারখানায় আগুন ছড়িয়ে পড়ার খবর পায়।

এর আগে স্থানীয় প্রশাসনের প্রধান বার্তা সংস্থা তাস’কে জানায়, অগ্নিকাণ্ডের সময় কারখানার ওয়ার্কশপের ভিতরে ১৭ জন ছিলেন। মন্ত্রণালয় জানায়, তারা ওই এলাকায় ১৭০ জনের বেশি উদ্ধারকর্মী মোতায়েন করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়