শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৬:৪২ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৭:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাড়ি নির্মাণসহ ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দাবি হিন্দু মহাজোটের

মাসুদ আলম: [২] শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সনাতন সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরে হামলার ঘটনায় সরকারি খরচে এসব নির্মাণ করাসহ যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে ৫০ লাখ টাকা ও আহতদের ২০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেন। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

[৩] মহাজোটের নেতারা বলেন, প্রশাসনের নীরবতা আমাদের হতাশা ও নিরাপত্তা সংকটের মধ্যে ফেলেছে। তাদের সদিচ্ছা থাকলে এই ঘটনা এড়ানো যেতো। দীর্ঘদিন ধরে চলা সংখ্যালঘু নির্যাতনে সরকারের নমনীয় নীতির কারণে আজকের এই অবস্থা তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তারা।

[৪] বক্তারা আরও বলেন, যতদিন অপরাধীর বিচার না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে। সনাতন সম্প্রদায়ের মধ্যে কোনো আনন্দ নেই। বরং, হতাশা বাড়ছে। আগে রাতের আধারে মন্দির ভাঙা হতো। আর এখন দিনে মন্দির ভাঙা হচ্ছে। ধরা পড়লে প্রশাসন বলছে, পাগল ও মানসিক ভারসাম্যহীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়