শিরোনাম
◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৫:৩০ বিকাল
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৩২

শাহীন খন্দকার ও মিনহাজুল আবেদীন: [২] করোনা ভাইরাসের দাপট কমে আসার ধারায় নেমে এসেছে গত বছরের এপ্রিল-মে মাসের পর্যায়ে।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে আগের তুলনায় করোনায় মৃত্যু ও রোগী শনাক্তের হার কমেছে। এর আগের দিন করোনায় ১০ জনের মৃত্যু হয়েছিলো।

[৩] গত ১৭ মাসে মৃত্যুর সংখ্যা সবচেয়ে কম। এর আগে গত বছরের ৬ মে ৩ জনের মৃত্যু হয়েছিলো। আর এক দিনে শনাক্ত রোগীর এই সংখ্যা দেড় বছরের মধ্যে সর্বনিম্ন। সর্বশেষ গত বছরের ১৪ এপ্রিল এর চেয়ে কম রোগী শনাক্ত হয়েছিলো এক দিনে। সেদিন ২০৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিলো।

[৪] সর্বশেষ ২৪ ঘণ্টায় মোট ১৭হাজার ১০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৩৬। এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৮০৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩০ হাজার ৬৪৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬৪ জন।

[৫] গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। ঢাকা বিভাগে দুইজন চট্টগ্রামে ও বরিশালে একজন করে মারা গেছেন । এছাড়া খুলনা ও ময়মনসিংহ রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় যে ৪ জন মারা গেছেন, তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। বাসায় কারো মৃত্যু হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়