শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৪:৩০ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৭:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মন্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জাহিদ হাসান: [২] নওগাঁর ধামইরহাটে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মন্ডলের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গত ২০ অক্টোবর সকালে ডায়াবেটিস, লিভার, শ্বাসকষ্টসহ বিভিন্ন কারণে অসুস্থ্য হয়ে পড়লে রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

[৩] ২১ অক্টোবর সকাল ৯ টায় মরহুমের নিজ গ্রাম উপজেলার চকময়রামে জানাযায় পূর্বে মৃত ডা. ছলিম উদ্দীনের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মন্ডলকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।

[৪] এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. সিব্বির আহমেদ, ধামইরহাট থানার সাব-ইন্সপেক্টর মো. মাসুদ রানা, নওগাঁ জেলা পুলিশের এ.এস আই বেলাল হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। জীবদ্দশায় তিনি ইউপি সদস্য হিসেবেও জনসেবা করেছেন। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়