শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ১০:২৮ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ১০:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএলে দল কিনতে আগ্রহী ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক : [২] আইপিএলে দল কিনতে আগ্রহ দেখালো ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার ইউনাইটড কর্তারা। এক প্রাইভেট ইকুইটির মাধ্যমে আইপিএলে দল কেনার দরপত্র তুলেছে ম্যাঞ্চেস্টারের কর্ণধাররা। ম্যানইউয়ের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত গেøজার পরিবার।

[৩] আজকাল জানায়, আইপিএলে নতুন দুটো দল নেওয়ার আহ্ববান জানিয়ে ৩১ আগস্ট একটি বিজ্ঞপ্তি দিয়েছিল ভারতীয় বোর্ড বিসিসিআই। সেখানে জানানো হয়েছিল, প্রথমে ১০ লাখ টাকার বিনিময়ে দরপত্র জমা দেওয়ার আবেদনপত্র কিনতে হবে। বোর্ডের পক্ষ থেকে প্রথমে জানানো হয়েছিল ৫ নভেম্বরের মধ্যে দরপত্র জমা দিতে হবে। কিন্তু পরে সেই সময়সীমা পাঁচদিন বাড়িয়ে দেওয়া হয়।

[৪] জি নিউজ বলছে, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কর্ণধাররা আগ্রহ প্রকাশ করার পরই ডেডলাইন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। শোনা যাচ্ছে একটি প্রাইভেট ইকুইটির মাধ্যমে গেøজার পরিবার এই দরপত্র তুলেছে। কোনও বিদেশি সংস্থা দরপত্র জমা দিতে চাইলে তাদের ভারতে কোম্পানি খুলতে হবে। গেøজাররা মার্কিন নাগরিক। আইপিএলে দরপত্র জমা দিতে হলে তাদের প্রথমে ভারতে কোম্পানি খুলতে হবে। ম্যাঞ্চেস্টার কর্তৃপক্ষ এইসব প্রক্রিয়া মেনে শেষপর্যন্ত দরপত্র জমা দেবে কিনা সেটাই দেখার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়