শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩% ◈ জমজম কূপের নিচে ক্যামেরা নামাতেই থমকে গিয়েছিলেন সৌদি আরবের শীর্ষ বিজ্ঞানীরা (ভিডিও)

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৩:৩৮ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাদেরা সুলতানা নদী: এখন যা যা ডায়ালগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াবে

নাদেরা সুলতানা নদী: ইকবাল কখনো কোনোভাবেই কোনো ধর্ম অনুসারী হতে পারে না। (নামটা অন্য ধর্ম পরিচয় বহন করলে কী হতো এই প্রশ্ন করা যাবে না, উত্তর জানা)। অনেকেই বলবে, ইকবাল হয়তো শুধুই এক নাটকের নাম (কিন্তু কে বা কারা তার পেছনে এই উত্তরের জন্য জনগণ যেভাবে অবমাননার জন্য নেমেছে সেভাবে কিন্তু কিছুতেই নামবে না, না না এ হতে পারে না, সবার ওপরে আমরা সত্য তাহার ওপর কেউ নেই হতে পারে না)। অবমাননার মিথ্যা অপবাদে, দায়ে অন্য যা কিছু অন্যায়, অত্যাচার, হত্যা, লুণ্ঠন হয়ে গেছে, আমাদের মতো গুটিকতক মানুষ লজ্জিত, ক্ষুব্ধ, ব্যথিত হলেও, বাকি সব জনতা এখন না কিছু দেখবে, না শুনবে- আর ইন্টারেস্ট নেই, জোস তো সব জায়গায় সবসময় জেগে ওঠে না! (এবং এই সময়ের নেপথ্য সংগীত) ‘চুপ চুপ অনামিকা চুপ কথা বলো না’। (অথচ মাঝ রাতে কে ধর্ম অবমাননা করার জন্য কোথায় কে কী করলো, সে পাগল হোক, ছাগল হোক (!) তার জন্য জিহাদী জনতা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে ভিডিও করে লাখো অনুভ‚তিকে নাড়া দিয়ে, ইউটিউব ফাটিয়ে ফেসবুকে প্রতিবাদের সুনামি ছড়িয়ে দিতে পাঁচ মিনিট লাগবে না- (ও আচ্ছা সরকার কিন্তু এগুলো দেখার মতো সময় পান না, এতো উন্নয়ন নিয়ে ব্যস্ততা এসব দেখার সময় কোথায়)।

এই যে আমরা বুঝে না বুঝে সেই জনতাকে সাহস দিয়ে যাচ্ছি যা ইচ্ছা তাই করার, ভাবতে সাহস যোগাচ্ছি, ‘তবুও আমরাই সেরা, হুম- আমরা যে ধর্ম পালন করি আমাদের ওপর কেউ কোনো কথা বলতে পারবে না, সে বিশ্বের যেকোনো আনাচে কানাচে থাকুক, তুলে আনবোই- ঘৃণার আগুনে ভস্ম করে দেবো- এই কথাটি মনে রেখো, কিছুতেই উচ্চারণ করবো না, দুই একজন এমন কিছু করলে সে দায় কিছুতেই আমরা নেবো না, বলবো না এ অন্যায়, এ রকম আরেকটাও ঘটনা দেখতে চাই না আমাদের সগোত্রীয় হলেও তাকে সর্বোচ্চ বিচারের আওতায় আনতেই হবে। সরি একটু রেগে গিয়ে একটা লেকচার দিয়ে ফেললাম- কেউ কী শোনে, কেউ কী দেখে আমার অনুভব! Nadera Sultana Nadi ’র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

 

  • সর্বশেষ