শিরোনাম
◈ রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর আহ্বান ◈ প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন: প্রধানমন্ত্রী ◈ ইরান সংকটে কূটনৈতিক তৎপরতা, ট্রাম্পের একক সিদ্ধান্তে অস্বস্তি জাতিসংঘে ◈ মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ১২:১৮ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে বিপুল সংখ্যক চোরাই মোবাইল ফোন উদ্ধার, গ্রেপ্তার ১

আয়াছ রনি: [২] কক্সবাজারে চোরাচালান বিরোধী অভিযানে বিপুল সংখ্যক মোবাইলসহ চোরাই চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

[৩] বুধবার (২১ অক্টোবর) মধ্য রাত ১টা ৩০ মিনিটের আসামি সিএনজি চালককে গ্রেপ্তার করেন। এসময় ২৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

[৪] বুধবার রাতে জেলা পুলিশের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৫] প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৬ অক্টোবর সকাল ১১টার সময় সেবা টেলিকমের এক বিক্রিয় কর্মীর সরল বিশ্বাসের সুযোগে সিএনজির পিছনে রাখা ২৫টি মোবাইল নিয়ে সিএনজি চালক পালিয়ে যায়। এ নিয়ে কক্সবাজার সদর থানায় মামলা রুজু হলে কক্সবাজার জেলা গোয়েন্দা শাখার একটি টিম সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে সিএনজি গাড়ী শনাক্ত করে। এসময় সিএনজি গাড়ীটি জব্দ করে ড্রাইভারকে চিহ্নিত করে। পরবর্তীতে ২০ অক্টোবর দিবাগত রাত ১টা ৩০ মিনিটের সময় চকরিয়া থানা এলাকা থেকে উক্ত আসামি সিএনজি চালককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এসময় আসামির হেফাজত হতে চোরাইকৃত ২৪টি মোবাইল উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

[৬] গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়