শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ০৯:৩৭ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ০৯:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই গোলে পিছিয়ে থেকেও ম্যানইউকে জয়ের আনন্দে ভাসালেন রোনালদো

স্পোর্টস ডেস্ক : [২] খেলার প্রথম আধ ঘণ্টা ব্যর্থতার বৃত্তে বন্দি হয়ে পড়া ম্যানচেস্টার ইউনাইটেড শিবিরে আরেকটি হারের শঙ্কা জেগে ওঠে প্রবলভাবে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর অসাধারণ গল্প লিখলো তারা। কয়েকটি সুযোগ নষ্ট করা ক্রিশ্চিয়ানো রোনালদো শেষে গিয়ে দলকে জয়ের উচ্ছ্বাসে ভাসালেন।

[৩] ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার (২৯ অক্টোবর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আতালান্তাকে ৩-২ গোলে হারিয়েছে স্বাগতিকরা। দুর্বল ইয়াং বয়েজের বিপক্ষে হেরে আসর শুরুর পর টানা দ্বিতীয় জয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠলো উলে গুনার সুলশারের দল।

[৪] মারিও পাসালিচ ও দেমিরালের গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় ইউনাইটেড। এরপর মার্কাস র‌্যাশফোর্ড ব্যবধান কমানোর পর সমতা টানেন হ্যারি ম্যাগুইয়ার। আর সবশেষে রোনালদোর ব্যবধান গড়ে দেওয়া গোল। - বিডিনিউজ/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়