শিরোনাম
◈ জাতিসংঘ অধিবেশনে যে বার্তা দেবেন প্রধানমন্ত্রী, জানালেন মাহদী আমিন ◈ মানুষ বনাম রোবটের প্রথম মুখোমুখি লড়াই, শেষ পর্যন্ত জিতল কে দেখুন ভিডিও ◈ স্বল্প ট্রিপ, সীমিত রুট ও প্রচারের ঘাটতিতে যাত্রী পাচ্ছে না পিংক বাস, প্রতিদিন ৫০–৬০ হাজার টাকা লোকসান বিআরটিসির ◈ মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট মোকাবিলায় লড়ছেন বাংলাদেশের এক তৈরি পোশাক কারখানা! ◈ জাতিসংঘে ড. খলিলুর রহমানের আহ্বান: বৈশ্বিক সংকট সমাধানে মানুষ, যুবসমাজ ও প্রযুক্তিকে কাজে লাগাতে হবে ◈ জাতিসংঘ অধিবেশনে তারেক রহমানের ব্যস্ত সফর, ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় সরকারি ছুটি ২ দিন, কারা পাবেন আর কারা পাবেন না ◈ এশিয়ান গেমস নারী ক্রিকে‌টে পদকহীন বাংলাদেশ, ব্রোঞ্জ জিতল পাকিস্তান ◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০৭:৩০ বিকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০৭:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বের সকল ধর্মেই মানুষের কল্যাণের কথা বলা হয়েছে: জেলা প্রশাসক

সনতচক্রবর্ত্তী : ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেন, বিশ্বের কোন ধর্মেই হিংসা জিঘাংসা দেখিনি। তিনি আরো বলেন, পৃথিবীর প্রতিটি ধর্মেই মানুষের কল্যান করার কথা বলা হয়েছে। বলা হয়েছে সত্য কথা বল, ন্যায়ের পথে চল, অন্যায়কে প্রতিরোধ কর, অন্যায় কাজ থেকে বিরত থাক। ধর্মের এই মর্মকথাগুলো আমরা যদি অনুসরন করতে ব্যর্থ হই, তাহলে সৃষ্টিকর্তা আমাদের কখনোই ক্ষমা করবেন না।

জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নত হচ্ছে-এগিয়ে চলেছে। এই উন্নয়ন অব্যাহত রাখার জন্য শান্তির প্রয়োজন। তিনি আজ ২০ অক্টোবর বুধবার সকাল সাড়ে ১০ টায় কবি জসিমউদদীন হলে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনীর উপর আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রদান করেন।

কবি জসীম উদদীন হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাইফুল কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আবদুস সামাদ, প্রফেসর মোঃ শাহজাহান, সরকারি রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভী জামান।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

  • সর্বশেষ