শিরোনাম
◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০৪:৪৩ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০৪:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুলাই-সেপ্টেম্বরে কৃষি ঋণ বিতরণ বেড়েছে

খালিদ আহমেদ: [২] চলমান অর্থবছরের প্রথম ৩ মাসে কৃষিখাতে ঋণের পরিমাণ আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেড়ে ৫ হাজার ২১০ কোটি টাকা হয়েছে। ব্যাংকগুলো এখন কৃষিখাতে বিভিন্ন ধরণের তহবিল দিচ্ছে।

[৩] বেশ কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জানান, সম্প্রতি অনেকেই শিল্পখাতে চাকরি হারিয়ে জীবিকা নির্বাহের জন্য কৃষিখাতের সঙ্গে সংযুক্ত হচ্ছেন। এটি সার্বিকভাবে কৃষি ঋণ বণ্টনের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে।

[৪] বাংলাদেশ ব্যাংক ২০২১-২২ অর্থবছরের জন্য কৃষিখাতে ২৮ হাজার ৩৯১ কোটি টাকা ঋণ বিতরণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, যার ১৮ দশমিক ৩৫ শতাংশ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অর্জিত হয়েছে। ১ বছর আগে, একই সময়সীমার মধ্যে অর্জন ছিল লক্ষ্যমাত্রার ১৭ দশমিক ৮২ শতাংশ।

[৫] বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার জানান, মহামারির কারণে সৃষ্ট মন্দায় অনেক মানুষ কর্মহীন হয়ে কৃষিখাতের সঙ্গে যুক্ত হয়েছেন। তারা হাঁস-মুরগী, মাছ এবং গবাদি পশু উৎপাদন ও পালনের সঙ্গে যুক্ত হচ্ছেন।

[৬] তিনি আরও জানান, এই প্রেক্ষাপটে কৃষি ঋণের চাহিদা বাড়ছে এবং আগামীতেও এই চাহিদা বাড়তে থাকবে।

[৭] এছাড়াও কৃষি ঋণ পরিশোধের পরিমাণও সম্প্রতি বেড়েছে। যা ব্যাংকগুলোকে এ খাতের খেলাপি ঋণের পরিমাণ কমাতে সহায়তা করছে।

[৮] গত সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী, কৃষিখাতে খেলাপি ঋণের পরিমাণ ৪ হাজার ৫৭ কোটি টাকা, যেটি গত বছরের একই সময় পর্যন্ত ঋণের চেয়ে ১৭ শতাংশ কম।

[৯] শিরীন জানান, কৃষক ও খামারিরা মূলত ভোক্তা হিসেবে খুবই ভালো এবং তারা অনাকাঙ্ক্ষিত ঝামেলার মুখোমুখি হলেও সময় মতো ঋণ পরিশোধ করেন।

[১০] ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক তার সঙ্গে একমত পোষণ করেন। তিনি জানান, কৃষিখাতে ডাইভারসিফিকেশনের কারণে কৃষি ঋণ বিতরণে ইতিবাচক প্রভাব পড়েছে।

[১১] তিনি জানান, অনেক কৃষক এখন বিভিন্ন ধরণের ফুল ও ফল উৎপাদন করেন, যা আগে দেখা যেতো না। ব্যাংকগুলোও তাদের মাঝে ঋণ বিতরণ করতে আগ্রহ প্রকাশ করছে।

[১২] এছাড়াও ঋণ পরিশোধের ধারা শিল্পখাতের চেয়ে ভালো হওয়ার কারণে ঋণদাতারা চেষ্টা করছেন এই খাতে বেশি ঋণ বিতরণ করতে।

[১৩] এমরানুল হক বলেন, 'শিল্পখাতে একজন গ্রাহককে বিপুল পরিমাণ ঋণ দিতে হয়। সেই ঋণগ্রহীতা যদি খেলাপি হয়ে যায়, তাহলে পুরো ব্যাংককে তার দায় নিতে হয়।'

[১৪] তিনি জানান, কৃষিখাতে ঋণ বিতরণ করা শিল্পখাতের চেয়ে বেশি নিরাপদ এবং এ কারণেই ব্যাংকগুলো ঋণ দেওয়ার ক্ষেত্রে ক্রমশ কৃষকদের বেশি পছন্দ করছে।

[১৫] অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম জানান, যেসব ব্যাংক তাদের বার্ষিক কৃষি ঋণ বিতরণ লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি, কেন্দ্রীয় ব্যাংক তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে।

[১৬] মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান জানান, বেসরকারি ব্যাংকগুলো সম্প্রতি কৃষি ঋণ বিতরণের সক্ষমতা বাড়াচ্ছে। ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিষদ কৃষি ঋণ বিতরণ প্রকল্পগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে বলেও তিনি জানান।

  • সর্বশেষ