শিরোনাম
◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে ◈ সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনা‌লে আজ বাংলা‌দেশ ও ভারত মু‌খ্মেু‌খি

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০৩:৪৬ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাশিয়ায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ

খালিদ আহমেদ: [২] ফলে রাশিয়ায় আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে সংক্রমণ ও মৃতের সংখ্যা। এর প্রেক্ষিতে কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

[৩] মঙ্গলবার গেলো দেড় বছরের মধ্যে সর্বোচ্চ মৃত্যু দেখলো দেশটি। দৈনিক রেকর্ড সংখ্যক রোগী শনাক্তও হয়েছে চলতি সপ্তাহেই। হাসপাতালের আইসিইউতেও বেড়েছে রোগীর চাপ। এর প্রেক্ষিতে সরকারকে সপ্তাহব্যাপী ছুটি ঘোষণার পরামর্শ দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

[৪] শপিং মল ও অন্যান্য পাবলিক প্লেসে করোনার অ্যান্টিজেন টেস্টের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। করোনা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রেও আরোপ করা হয়েছে কড়াকড়ি।

[৫] এদিকে টিকা দান কর্মসূচিতে ধীরগতি ও স্বাস্থ্যবিধি শিথিল করায় সংক্রমণ বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাশিয়ায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ লাখ ২৫ হাজারের বেশি মানুষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়