শিরোনাম
◈ সৌদি আরবে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন; মরদেহ আনা হবে রাষ্ট্রীয় খরচে ◈ জেদ্দা বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক, ঢাকাগামী বিমানের যাত্রীদের বোর্ডিং শুরু ◈ সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দারের মরদেহ ভারত থেকে হস্তান্তর ◈ ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ: শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের আটক নয়, স্বাভাবিক রাখতে হবে মেট্রো-রেল ও ইন্টারনেট পরিষেবা ◈ জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালনে নতুন পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি ঘোষণা ◈ অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি, ইতিহাস গড়লেন বাংলা‌দে‌শের সোবহানা ◈ হুথিদের হামলায় বিপর্যস্ত রিয়াদ বিমানবন্দর, ঢাকা থেকে রিয়াদগামী ৫ ফ্লাইট বাতিল ◈ মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, বন্ধ বসিলা-গাবতলীমুখী সড়ক ◈ অব্যবস্থাপনায় জৌলুস হারাচ্ছে গাজীপুর সাফারি পার্ক, মরছে একের পর এক দুর্লভ প্রাণী ◈ রূপপুরের প্রথম ইউনিট চালুর পথে, আগামী মাসেই গ্রিডে আসতে পারে বিদ্যুৎ

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০১:৫১ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকার দাবিতে সোহরাওয়ার্দীতে প্রবাসীদের বিক্ষোভ

খালিদ আহমেদ: [২] বিক্ষোভকারীরা বলছেন, বুধবার যে টিকা দেয়া হবে না তা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে জানানো হয়নি।
[৩] প্রবাসীরা জানান, তাদেরকে পাঠানো এসএমএসে দেয়া তথ্যানুযায়ী বুধবার সকাল ১০টায় টিকা নিতে হাসপাতালে জড়ো হন তারা। এসে দেখেন ঈদে মিলাদুন্নবীর ছুটির কারণে টিকা দেয়া হচ্ছে না। দূরদূরান্ত থেকে আসা এসব প্রবাসী বলছেন, টিকা না নিয়ে তারা যাবেন না।

[৪] সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান জানান, ঈদে মিলাদুন্নবীর ছুটি ছিল মূলত মঙ্গলবার। সেটি পরিবর্তন হওয়ায় এসএমএস জটিলতা তৈরি হয়েছে। এখন তো আসলে টিকা দেয়া সম্ভব নয়।

[৫] তিনি বলেন, ‘টিকাপ্রত্যাশীদের আমরা আগেই এসএমএস দিয়েছি। যে কারণেই আসলে ঝামেলাটা তৈরি হয়েছে। আমরা টিকাপ্রত্যাশীদের বুঝিয়েছি, আজ টিকা দেয়া সম্ভব না আগামীকাল অবশ্যই আপনারা পাবেন।’

[৬] তবে টিকাপ্রত্যাশীরা বলছেন, মেসেজ পাওয়ার পর তারা টিকা নিতে এসেছেন, কিন্তু হাসপাতালের কর্তৃপক্ষ টিকা দিচ্ছে না। বুধবার ছুটি সেটাও হাসপাতাল থেকে জানানো হয়নি।

[৭] তাদের দাবি, অনেক টাকা খরচ করে টিকার জন্য তারা গ্রাম থেকে এসেছেন। এখন টিকা না নিয়ে ফিরে গেলে আবার বাড়তি খরচ করে টিকা নিতে আসতে হবে। সরকার এ বিষয়ে আগে থেকে ঘোষণা দিলে এই ভোগান্তি হতো না।

  • সর্বশেষ