শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ১০:৩২ দুপুর
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনা যন্ত্রে ব্র্যান্ডের সিল, তদন্তে নেমেছে দুদক

মাজহারুল ইসলাম: [২] অভিযোগের তীর কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সেহাব উদ্দিন ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সারওয়ার জাহানের দিকে। ঢাকা পোস্ট

[৩] নামসর্বস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে নিজের শ্যালক ও ভাগ্নেকে কাজ দিয়েছেন ডা. সেহাব। তাদের বিরুদ্ধে অভিযোগ, বিল কারসাজির মাধ্যমে ১২ কোটি ১০ লাখ ৬৫ হাজার ৯০০ টাকার কার্যাদেশ হাতিয়ে নেওয়া হয়েছে। অভিযোগ অনুসন্ধানে এরই মধ্যে পাঁচ সদস্যের একটি দল গঠন করা হয়েছে।

[৪] অনুসন্ধানের বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মোহাম্মদ আরিফ সাদেক। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি।

[৫] কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালের যন্ত্রপাতি বাজার-দরের চেয়ে পাঁচ থেকে ১০ গুণ বেশি দামে কেনা হয়েছে।

[৬] ভুয়া ট্রেড লাইসেন্স বানিয়ে ডা. সেহাব নিজেই বিভিন্ন নামে ব্যবসা করেছেন। কার্যপত্রে যেসব দেশ ও ব্র্যান্ডের নাম উল্লেখ করা হয়েছে সে অনুযায়ী যন্ত্রপাতি সরবরাহ করা হয়নি। চীন থেকে যন্ত্রপাতি কিনে যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ডসহ বিভিন্ন নামিদামি কোম্পানির স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়