শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০২:০৯ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফুদ্দিন আহমেদ নান্নু: ডিজে কালচারকে প্রমোট না করে নিজস্ব সংস্কৃতির লালন

সাইফুদ্দিন আহমেদ নান্নু: সাম্প্রদায়িক সহিংসতা উসকে দেওয়া, সংঘটিত করার জন্য আমরা যারা কেবল ফেসবুক, ইউটিউব, ইন্টারনেটনির্ভর সামাজিক যোগাযোগ মাধ্যমকে দায়ী করছি, দোষ দিচ্ছি, তারা কি বাবরি মসজিদ ভাঙার পরে দেশজুড়ে যে সাম্প্রদায়িক সহিংসতা হয়েছিলো সেটি কি ভুলে গেছি! মনে রাখা জরুরি, বাবরি মসজিদ ভাঙার পর দেশজুড়ে যে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়েছিলো তখন কিন্তু দেশে ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট ছিলো না। তবুও দেশের প্রতিটি উপজেলায় হিন্দু সম্প্রদায়ের উপাসনালয়, বাড়িঘর আক্রান্ত হয়েছিলো।

উগ্র সাম্প্রদায়িক মানুষেরা যদি ফেসবুক ইন্টারনেট ব্যবহার করে অপকর্ম ঘটাতে পারে, মানুষকে ধর্মীয় সহিংসতায় উসকে দিতে পারে তবে আমরা কেন এই মাধ্যমটাকে ব্যবহার করে এখানে লড়াইটা করি না। সমস্যা কেবল ফেসবুকে নয়, ইউটিউব, ইন্টারনেটের নয়, ভিন্ন জায়গায়, অন্য অনেক জায়গায়। কেবল ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট না থাকলে, নিয়ন্ত্রণ করলেই উগ্র ধর্মান্ধতার সমাধান হবে না। রাজনীতি শুদ্ধ করতে হবে সবার আগে। আইনের শাসন কার্যকর করতে হবে। কালো টাকায় ক্ষমতা কেনা বন্ধ করতে হবে। ডিজে কালচারকে প্রমোট না করে নিজস্ব সংস্কৃতির লালন, তার জাগরণ ঘটাতে হবে। পথটা অনেক লম্বা এবং বন্ধুর। কিন্তু এছাড়া অন্য কোন পথও নেই। saifuddin ahmed nannue.-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়