শিরোনাম
◈ যেসব আমলে গুনাহ মাফ হয় জুমার দিনে ◈ ‘অপারেশন গজব লিল হক’ অর্থ কী? কেন শুরু করল পাকিস্তান? ◈ বিএনপি ক্ষমতায় আসায় আওয়ামী লীগে স্বস্তি, অপেক্ষা সবুজ সংকেতের ◈ দে‌শের বি‌ভিন্ন জায়গায় চল‌ছে মবসন্ত্রাস, মববিরোধী সরকার কি এসব নিয়ন্ত্রণ করতে পারবে? ◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়!

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০৯:৩০ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ১১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাসাবাড়িতে আধুনিক সেপটিক ট্যাংক ও সোক ওয়েল স্থাপন করতে হবে, পরিশোধন ব্যবস্থা সচল রাখতে হবে: মেয়র আতিক

সুজিৎ নন্দী: [২] ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেছেন, অভিজাত এলাকায় সেপটিক ট্যাংকবিহীন ভবনে ৬ মাসের মধ্যে কার্যকর সেপটিক ট্যাংক নিশ্চিত করতে না পারলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

[৩] মেয়র বলেন, বনানীর ১৮ নম্বর রোডের ২৩, ৪২ ও ৪৪ নম্বর বাড়ির কোনটিতেই সেপটিক ট্যাংক পাওয়া যায়নি, ইতোমধ্যে পরিদর্শনকৃত ২১টি ভবনের কোনটিতেই সেপটিক ট্যাংক কিংবা সোক ওয়েল কিছুই ছিল না।

[৪] মঙ্গলবার গুলশান-বনানী এলাকায় পয়ঃবর্জ্য নিষ্কাশন সংশ্লিষ্ট কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে তিনি একথা বলেন।

[৫] তিনি বলেন, অপরিকল্পিত ঢাকার অসংখ্য বাসাবাড়ি এমনকি গুলশান, বনানী ও বারিধারার মত অভিজাত এলাকার অধিকাংশ ভবনেই কার্যকর সেপটিক ট্যাংক ও সোক ওয়েল না থাকায় অপরিশোধিত পয়ঃবর্জ্য সরাসরি ড্রেন কিংবা খালে পতিত হওয়ায় জলাশয়ের পানিসহ সার্বিক পরিবেশ দূষিত হচ্ছে।

[৬] মেয়র আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিএনসিসির পক্ষ থেকে একটি ডিজিটাল প্রদর্শনীর আয়োজন করা হবে।

[৭] সকালে, আতিকুল ইসলাম রাজধানীর কাওরান বাজারে ‘নিরাপদ স্যানিটেশনঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

[৮] এ সময় তিনি বলেন, নগরসহ দেশকে রক্ষা করার দায়িত্ব সকলের, নিজ নিজ অবস্থানে থেকে এ বিষয়ে সকলকে দায়িত্ব পালন করতে হবে, সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। যেসব ভবনে রেইন ওয়াটার হার্ভেস্টিংয়ের ব্যবস্থা থাকবে, সেসব ভবন মালিকদেরকে ১০ শতাংশ হোল্ডিং কর রেয়াত দেয়া হবে। সম্পাদনা : ভিকটর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়