শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০৭:৩৫ বিকাল
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০৭:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় মানসিক ভারসাম্যহীন ছেলের দা’য়ের কোপে বাবা খুন

ইমদাদুল হক : [২] জেলায় মানসিক ভারসাম্যহীন ছেলের দা’য়ের কোপে ৭০ বছর বয়সী নুর মোহাম্মদ নামের এক বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ছেলে আফাজ উদ্দিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

[৩] মঙ্গলবার (১৯ অক্টোবর) ভোর রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরী কোনাপাড়া ফকিরবাড়ি এলাকায় হারুন গেটে এঘটনা ঘটে।

[৪] নিহত নুর মোহাম্মদ আশুলিয়ার ওই এলাকার মৃত মোবারক আলী মন্ডলের ছেলে। তার প্রথম পক্ষের স্ত্রীর সন্তান আফাজ উদ্দিন (৪০)।

[৫] আশুলিয়া থানার এস আই কাউছার হামিদ জানান, দীর্ঘ কয়েক বছর ধরে আফাজ উদ্দিনের মানসিক চিকিৎসা করে যাচ্ছে তার পরিবার। আফাজ মানসিক ভারসাম্যহীন হওয়ায় বাবা নুর মোহাম্মদ প্রায় রাতেই তার পাশে ঘুমাতেন। গতরাতে বাবা নুর মোহাম্মদ ছেলে আফাজের কক্ষে বাড়ির দ্বিতীয় তলায় ঘুমাতে যায়। কিন্তু ভোর রাতে আফাজ বটি দা দিয়ে গলার পিছনে আঘাত করে বাবার।

[৬] এসময় গোঙ্গানির শব্দ শুনে পরিবারের অন্য সদস্যরা আফাজের ঘরে গেলে নুর মোহাম্মদের রক্ষাক্ত দেহ দেখতে পায়। তবে এর আগেই আফাজ ঘর থেকে বেরিয়ে যায়। পরের নুর মোহাম্মদকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৬] নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আফাজ উদ্দিন যেহেতু মানসিক প্রতিবন্ধী, তাই তার পরিবার মামলা করতে চাচ্ছে না। তবে উধ্বর্তন অফিসারের পরামর্শ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়