শিরোনাম
◈ কার বেতন কোন এসআরওর অধীনে? জেনে নিন নবম পে স্কেলের ক্যাটাগরিগুলো ◈ দেশীয় অর্থায়নেই সম্পন্ন হবে পদ্মা ব্যারেজ প্রকল্প: পানি সম্পদ মন্ত্রী ◈ ৫০ সংসদীয় কমিটি গঠন : ক্ষুব্ধ বিরোধী দল, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ◈ পে স্কেলের গেজেট অনুমোদনের পরও আটকে আছে ◈ আম্বানির চিড়িয়াখানা ভানতারায় গাজীপুর থেকে চুরি হওয়া দুই লেমুর আছে কি না নিশ্চিত নয় সিআইডি! ◈ শ্রীলঙ্কার বাজারে বাংলাদেশি আলু-পেঁয়াজ, রপ্তানি সম্ভাবনা যাচাইয়ে যাবে প্রতিনিধি দল ◈ কাপ্তাই লেকের পানি উচ্চতা বাড়ায় আবারও খুলে দেওয়া হলো ১৬ জলকপাট ◈ দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেট ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা ◈ এআই বিনিয়োগে বাড়ছে ইলেকট্রনিক পণ্যের চাহিদা, মধ্যপ্রাচ্যের সংঘাতেও চাঙা বৈশ্বিক বাণিজ্য ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের নতুন নিয়ম, চাকরি হারালে ৬০ দিনের সুযোগ বাতিলের প্রস্তাব!

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ১২:৫২ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০৪:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয় দলের ১৪ বছরের অপেক্ষার প্রহর শেষ হবে, প্রত্যাশা গৌতম গম্ভীরের

স্পোর্টস ডেস্ক : [২] এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ১৪ বছরের শিরোপা ক্ষরা কাটিয়ে উঠবে ভারত, এমনটাই প্রত্যাশা গৌতম গম্ভীরের। দেশটির সাবেক ওপেনার মনে করেন বিরাট কোহলির জন্য নয়, শিরোপা জেতার জন্য এমনিতেই মুখিয়ে আছে ভারতের ক্রিকেটাররা।

[৩] জি নিউজ জানায়, অধিনায়ক হিসেবে এটাই বিরাট কোহলির শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপর থেকে টি-টোয়েন্টিতে ব্যাটসম্যান হিসেবে খেললেও অধিনায়কত্ব করবেন না তিনি। কোহলিকে টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে বিদায় জানাতে ভারতীয়রা শিরোপা জিততে চাইবে, এমনটা মনে করেন ভারতের সাবেক ক্রিকেটাররা। যদিও গম্ভীর ভাবছেন ভিন্ন কথা।

[৪] তিনি বলেন, সবাই চাইবে টি-টোয়েন্টি শিরোপা জিততে। আমি নিশ্চিত, দলের প্রত্যেকেই চাইবে ১৪ বছরের শিরোপা ক্ষরা কাটিয়ে উঠতে। বিরাট কোহলি শেষবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেবে, এ কারণে নয়, ভারতের ক্রিকেটাররা এমনিতেই শিরোপা জিততে চাইবে। আর বিরাট যদি নেতা হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেই যায়- তাহলে এটা আরও দারুণ হবে।

[৫] ক্রিকফ্রেঞ্জি বলছে, ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে শিরোপা জিতেছিল ভারত। সেবারের ভারতীয় দলে ছিলেন গম্ভীরও। এরপর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালও খেলা হয়নি ভারতের। ২০১১ সালে আবারো ধোনির নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। সেবারও দলে ছিলেন গৌতম গম্ভীর। দুটি ফাইনালেই হাফ সেঞ্চুরি করেছিলেন গম্ভীর।

  • সর্বশেষ