শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ১২:৫০ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজ প্রশাসনের গোপন তথ্য সুরক্ষায় মামলা করেছেন ট্রাম্প

লিহান লিমা: [২]সোমবার মার্কিন আদালতের প্রকাশিত নথিতে দেখা গিয়েছে, গত বছরের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গা উস্কে দেয়ায় আগে-পরে কী ঘটেছিলো তা জানতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমলের নথিপত্র প্রকাশ ঠেকাতে মামলা করেছেন ট্রাম্প। নিজ প্রেসিডেন্সি আমলের তথ্য গোপন রাখতে প্রায় ৪৩টি নথি প্রকাশের বিরোধীতা করেন তিনি। এনডিটিভি

[৩]সাবেক সহযোগীরা যেনো কংগ্রেসের কাছে কোনো প্রমাণ দিতে না পারে তার জন্য ট্রাম্প ‘নির্বাহী বিশেষাধিকার’ দাবী করে ১৮ অক্টোবর ওয়াশিংটন ডিসির আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে বলা হয়, এই অবৈধ তদন্তে গোপন নথিপত্র চেয়ে প্রতিনিধি পরিষদের তদন্ত কমিটি যেসব নথিপত্র চেয়েছে তা হোয়াইট হাউসের গোপন তথ্য। এটি উদ্বেগজনক এবং অসাংবিধানিক। ট্রাম্প প্রশাসনকে লক্ষ্যবস্তু বানাতে এটি করা হচ্ছে।

[৪]ট্রাম্পের এই মামলা কংগ্রেসের সাংবিধানিক কর্তৃত্বকে পরীক্ষা করবে। হাউস কমিটি বলছে, তদন্ত কার্যক্রম বাধাগ্রস্ত করতেই এই পদক্ষেপ নেয় হয়েছে। তবে দেরীতে হলেও আমরা এটি শেষ করবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়