শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১, ০৪:১৫ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ০৪:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার বান্ডুলা ওয়ার্নাপুরা মারা গেছেন

স্পোর্টস ডেস্ক : [২] শ্রীলঙ্কার জাতীয় টেস্ট দলের প্রথম অধিনায়ক বান্ডুলা ওয়ার্নাপুরা মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

[৩] স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কলম্বোর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বান্ডুলা। রক্তে উচ্চ শর্করার মাত্রা থাকায় এই মাসের শুরুতে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

[৪] ১৯৮১ সালে প্রথম টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেন বান্ডুলা, পরের বছর কলম্বোর পি সারা ওভালে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী টেস্টে। প্রথম বলও খেলেন তিনি এবং দলের প্রথম রানটিও করেন।

[৫] অধিনায়ক হিসেবেই ক্যারিয়ারের সবকটি টেস্ট খেলেছেন বান্ডুলা। তবে জিততে পারেননি একটিও।

[৬] ভারত ও পাকিস্তান সফরেও শ্রীলঙ্কার অধিনায়ক ছিলেন তিনি। তবে ১৯৮২-৮৩ মৌসুমে বিদ্রোহী দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরের সিদ্ধান্ত নেওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ হন।

[৭] তার নেতৃত্বে খেলা প্রথম ওয়ানডে জিতেছিল শ্রীলঙ্কা। একটি হাফ সেঞ্চুরিও ছিল। ওয়ানডে ক্যারিয়ার ছিল মাত্র ১২ ম্যাচের। আর টেস্ট খেলেছেন চারটি।

[৮] ১৯৯১ সালে ব্লুমফিল্ড ক্লাবের অ্যাডমিনিস্ট্রেটর হয়ে ক্রিকেটে ফেরেন বান্ডুলা। - ক্রিকবাজ

  • সর্বশেষ