শিরোনাম
◈ রূপপুর পারমান‌বিক কেন্দ্র নি‌য়ে জনমনে ভীতি, ঘর বা‌ড়ি বানা‌নো‌তে ভয়, নিরাপত্তার নিশ্চয়তা কীভাবে? ◈ প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ ‘আটহাজারি’ শিখর স্পর্শ করলেন ডা. বাবর আলী, মাউন্ট মাকালু জয়ে ইতিহাস ◈ বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে সুর নরম করলেন ডোনাল্ড ট্রাম্প ◈ যে কারণে ইতালিতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য! ◈ ‌নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে আজ জিতলেই ‌টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ বাংলা‌দে‌শের ◈ এক বি‌শেষ বলকে যমের মতো ভয় পায় বৈভব: ইয়ান বিশপ  ◈ সাত দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ সিলেটে পৌঁছালেন প্রধানমন্ত্রী ◈ ইরান, ইরাক ও লেবানন ভ্রমণে নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি করল আমিরাত ◈ এক দেশ বাদে আফ্রিকায় চীনের ‘শূন্য শুল্ক’: কার লাভ, কার ক্ষতি?

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১, ০৩:০৫ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ০৩:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চার নাতি ও দুই মেয়েসহ ৭ জনকে পুড়িয়ে হত্যা করল বাবা

খালিদ আহমেদ: [২] পাকিস্তানের পাঞ্জাবের মোজাফ্ফরগড়ে শনিবার রাতে এ ঘটনাটি ঘটেছে। পরিবারের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করায় মনজুর হোসাইন এ ঘটনা ঘটায়। ঘটনার পর থেকে পলাতক আছেন তিনি। ডন, সাউথ চায়না পোস্ট

[৩] নিহতরা হলেন, ফৌজিয়া বিবি (১৯), তার ৪ মাস বয়সী সদ্যজাত আহমদ, খুরশিদা বিবি, তার স্বামী মোহাম্মদ ফারুক এবং তাদের শিশুসন্তান সরফরাজ, ইয়াকুব ও শাহনেওয়াজ।

[৪] প্রাণে বেঁচে যান ফৌজিয়ার স্বামী মেহবুব। উক্ত ঘটনায় ফৌজিয়ার বাবা মনজুর হোসাইন ও তার বড়ছেলে সাবির হোসাইন বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।

[৫] ফৌজিয়ার স্বামী মেহবুব জানান, ঘটনার সময় তিনি বাইরে ছিলেন। কাজ শেষে সকালে বাড়ি ফিরে আগুন দেখতে পান।

[৬] মুজাফফরগড়ের পীর জাহানিয়ান এলাকায় একই বাড়িতে স্বামী-সন্তানসহ থাকতেন দুই বোন ফৌজিয়া বিবি ও খুরশিদা বিবি। ১৫ মাস আগে ফৌজিয়া ভালোবেসে বিয়ে করেন মেহবুব আহমেদকে। এই বিয়ে নিয়ে শুরু থেকেই ক্ষিপ্ত ছিলেন ফৌজিয়ার বাবা মনজুর হোসাইন।

 

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়