শিরোনাম
◈ ২১ নভেম্বর থেকে টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের ◈ ঐতিহাসিক রায় শুনে কান্নায় ভেঙে পড়লেন রোহিঙ্গারা : দুই হাত তুলে মোনাজাত, এবার ঘরে ফেরার স্বপ্ন ◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১, ০১:২২ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ০১:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকার অসম্প্রদায়িক বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে: এড. আবুল হাসেম খান এমপি

ফারুক আহাম্মদ: [২] জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সর্ব কনিষ্ঠ পুত্র শেখ রাসেল৷ যে দিন ঘাতকরা শেখ রাসেল সহ বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের হত্যা করেছিলো, এটা বাঙালী জাতীর জন্য অত্যন্ত দুঃখের দিন।

[৩] ‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’ এ স্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় শেখ রাসেল দিবস উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথ হিসেবে উপস্থিত থেকে এড. আবুল হাসেম খান এমপি

[৪] এসময় তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসম্প্রদায়িক বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছে। আমার বুড়িচং ব্রাহ্মণপাড়ায় যেন কোনো সাম্প্রাদায়িক সম্পৃতি নষ্ট না হয়, তার জন্য প্রশাসনসহ সবাইকে সচেতন থাকতে আহ্বান জানান তিনি।

[৫] উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার সভাপতিত্বে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কবির আহাম্মদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) রিফাত আসমা। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বিস্তারিত আলোচনা করেন শিদলাই আমির হোসেন জোবেদার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম। সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম সুজন, থানার অফিসার ইনচার্জ ওসি অপ্পেলা রাজু নাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজী ইদ্রিস মিয়া মাস্টার। এসময় উপজেলার সকল অফিসার, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে দিবসটি উপলক্ষে কুইজ, চিত্রাঙ্কন, উপস্থিত বক্তব্য প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথি বৃন্দ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ