শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১, ১০:২৯ দুপুর
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু

সাদেক আলী: সোমবার (১৮ অক্টোবর) মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, চলতি অক্টোবর মাসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ৭১ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও উপসর্গে ১০২৬ জন মারা গেছেন।

করোনা উপসর্গে মৃত ব্যক্তিরা হলেন, ময়মনসিংহের সফির উদ্দিন (৭০), মমহাজ বেগম (৬০), সুনীতি আদিত্য (৯০) ও জামালপুর সদরের কিতাব আলী (৭২)।

ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১১ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ৮৭ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ৩ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৯ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১৫৮ টি নমুনা পরীক্ষায় কোন করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২২ হাজার ৫৮ জন এবং সুস্থ হয়েছেন ২১ হাজার ৩৯৩ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়