শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ১২:৪২ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্ষমতায় টিকে থাকতে উসকানি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসের অপচেষ্টা করছে সরকার: মির্জা ফখরুল

মহসীন কবির: [২] বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার (১৭ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন। । ডিবিসি টিভি

[৩] বিএনপি মহাসচিব বলেন, জাতীয়তাবাদী দল সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেছে। আমরা যখন ক্ষমতায় ছিলাম, তখন এ ধরনের ঘটনা ঘটেনি। দুর্ভাগ্যজনকভাবে এ অবৈধ সরকার আসার পর থেকে তাদের ক্ষমতা টিকে রাখার জন্য সবসময় বিভিন্ন রকম সমস্যা তৈরি করছে।

[৪] তিনি বলেন, কুমিল্লার ঘটনা সরকারি একটি মহলের ইঙ্গিতে হয়েছে। যা দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করছে। সরকার এ সংকট থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরিয়ে নিতে চেষ্টা করছে। যা কখনোই গ্রহণযোগ্য নয়।

[৫] ফখরুল বলেন, আমরা সবসময় এ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করি। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছেন, তাদের পাশে আমরা ভাইয়ের মতো সবসময় দাঁড়াই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়